editor

প্রকাশিত: 5:38 PM, May 7, 2024

৭৪ কেন্দ্রে পৌছালো সরঞ্জামাদী, সক্রিয় অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামীকাল বিশ্বনাথে ভোট

৭৪ কেন্দ্রে পৌছালো সরঞ্জামাদী, সক্রিয় অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিশ্বনাথ প্রতিনিধি :: রাত পোহালে বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন। সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটারদের উপস্থিতির শেষ অবদি ভোটগ্রহণ চলবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৪টি ভোট কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঝুকিপূর্ণ কোন কেন্দ্র না থাকলে ও প্রশাসনের সকল প্রকার নজরদারি এবং সক্রিয় ভুমিকায় থাকার পাশাপাশি মাঠে আছে, পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদী পৌঁছে গেছে এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার স্বর্ণালী চক্রবর্তী।

আগামী ৮ মে উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ ৯৭ হাজার ৬ জন ও মহিলা ৯১ হাজার ৩১ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন।

প্রতীক বরাদ্দের পর মাঠে আছেন ১০ চেয়ারম্যান প্রার্থী, ৬ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান মিলে মোট ১৯ জন প্রার্থী।

এছাড়া অতীত রের্কড বলছে এ উপজেলায় এখন পর্যন্ত প্রবাসী প্রার্থীরাই বারবার নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ও ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই প্রবাসী রয়েছেন। এঁরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের দৈত নাগরিক সুবিধা ভোগ করেন। তবে এ নিয়ে ভোটারদের মধ্যে অনেকটা সচেতনতা জাগ্রত হচ্ছে এখন। অনেক ভোটারই মনে করছেন প্রবাসীদের জিতিয়ে নাগরিক সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। সময়ে অসময়ে তারা প্রবাসে সময় কাটান, এতে করে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ ধারা থেকে পরিত্রাণ পেতে নতুন ও তরুণ শিক্ষিত নাগরিকদের একাধিক মতামত পাওয়া যাচ্ছে।  হয়তো এবার তার প্রতিফলন বাস্তবায়িত হবে।

দেশীয় প্রার্থীদের মধ্যে মাত্র দুই জন চেয়ারম্যান পদপ্রার্থী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথের ভোটারদের দ্বারে দ্বারে প্রচার আর ভোটারদের মনতুষ্ঠিতে সময় পার করছেন। ইতিমধ্যে তাদের ভোটের মাঠ অনেকটা উত্তপ্ত। সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক ছাত্র নেতা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ (আনারস) ও বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (টেলিফোন) মার্কা নিয়ে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন। এ দুই প্রার্থীর মধ্যে সর্বাধিক দিক বিবেচনায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এগিয়ে আছেন এমনটি বাস্তবতা বলছে। ৮ মে ভোট শেষে কে হাসবেন বিজয়ের হাসি সেটি ভোট গণনার পর নিশ্চিত হওয়া যাবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত