editor
প্রকাশিত: 8:49 PM, May 7, 2024
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ বারের ন্যায় জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন। এদিকে শেষ মুহূর্তে নিজেদের পক্ষে ভোটার টানতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটারদের কাছে এবারের নির্বাচনে ৩ পদে ৬ জন প্রার্থীই আছেন আলোচনায়। নির্বাচনে কে হাসবেন বিজয়ের হাসি তা দেখার অপেক্ষায় সাধারণ জনগন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিন গিয়ে ভোটারদের সঙ্গে আলাপকালে শেষ মুহূর্তে ৩ পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন বলে জানা যায়। এরমধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি আলোচনায় আছেন। ভাইস চেয়ারম্যান পদে সিলেটের ফুলতলী পীরের আঞ্চলিক সংগঠন আঞ্জুুমানে আল ইসলাহর জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা ভোটারদের আলোচনার কেন্দ্রে আছেন।
ওই ৬ জন ছাড়াও এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু দাস, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন। কবির উদ্দিনের বড়ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন ডামি প্রার্থী হিসাবে নির্বাচনে আছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ব্যবসায়ী মোয়াজ জাকারিয়া শিবলু ও শামীম আহমেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সদস্য সচিব রুবেল আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় থাকা দুই প্রার্থী ছাড়াও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১