editor
প্রকাশিত: 12:47 PM, May 8, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
৮ মে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে একটানা বিকেলে ৪ ঘটিকা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ১০ টা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি কম ছিল । বেলা ১১টা ৩০ মিনিটে নারী ভোটারদের উপস্থিতি বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে এমনটি বলছেন কেন্দ্রে থাকা ভোট গ্রহণকারী কর্মকর্তারা।
শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। বেলা সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত ১২% পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এমনটি সরজমিনে তথ্য জানা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও মাঠে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে উপজেলা জুড়ে। মাঠে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করছে।
উপজেলার মোট ৭৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ ৯৭ হাজার ৬ জন ও মহিলা ৯১ হাজার ৩১ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১