editor
প্রকাশিত: 7:11 PM, May 10, 2024
ডেস্ক নিউজ :: পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যর পর চিত্রনায়িকা পরীমণির কোলজুড়ে এখন কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। ৬ দিনের মেয়েকে দত্তক নিয়েছেন এই চিত্রনায়িকা। আর সেই সন্তানের জন্য আকিকার আয়োজন করতে যাচ্ছেন তিনি।
পরী বললেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই আমি এটা করব।
দত্তক নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনোদিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না?
২০২২ সালের ১০ আগস্ট ছেলে রাজ্যর জন্ম হয়। ঘরোয়া আয়োজনে ও জোড়া খাসিতে শিশুপুত্রর আকিকা সেরেছেন শরিফুল রাজ ও পরীমণি। সে সময় দুই পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফী প্রমুখ।
রাজ্যর মতো মেয়ের আকিকাতেও আয়োজনের কমতি রাখতে চান না পরীমণি।
‘গুণিন’ সিনেমার সেটে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। তাদের ঘরে আসে রাজ্য। তবে তাদের বিচ্ছেদ হয়েছে। বর্তমানে কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত এই তারকা।
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে
জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত