editor
প্রকাশিত: 4:43 PM, May 12, 2024
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে বাগদান সেরেছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী।
এরপর গেল বছর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর রোববার (১২ মে) মা দিবসে এই অভিনেত্রী দিলেন সুখবর। জানালেন, মা হচ্ছেন তিনি।
ফারিয়া শাহরিন বলেন, মা হওয়ার অনুভূতি মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার, তিনি নিজ হাতে এটি পাঠাচ্ছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তিনি জানান, প্রথমে মা হওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখতে চেয়েছিলেন। তার মতে, অনেক কিছুতে বদ নজর লাগে তার। অসুস্থও হয়ে যান তিনি। আর সে কারণেই খুশির এই সংবাদটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন এই অভিনেত্রী।
ফারিয়া শাহরিনের কথায়, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবনও এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে, শুধু এর পেছনে ছুটলেই হবে না। শেষ বয়সে এসে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।
অভিনেত্রীর কোলজুড়ে নতুন অতিথি আসার বিষয়টি জানার পর, আপাতত শুটিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর মাতৃত্বকালীন পুরো সময়টা নিজের জন্যই রেখেছেন ফারিয়া শাহরিন।
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে
জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত