editor

প্রকাশিত: 5:46 PM, May 13, 2024

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসির বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসির বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ রিপন মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগে ১৩ মে সোমবার কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্টের নিউইয়র্ক সিটি থেকে অনলাইনে বক্তব্য দেন অপপ্রচারের শিকার ভুক্তভোগী মো: রিপন মিয়া।

মো. রিপন মিয়া জানান. গত ০৫ মে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নজাতপুর (কৌলা) বাসিন্দা মৃত মোঃ আলী মধু মিয়ার স্ত্রী খতিবুন নেছা ও নর্তন গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

মোঃ রিপন মিয়া আরও জানান, তিনি মুলত শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশে থাকাকালীন সময়ে তিনি একজন ব্যবসায়ী ও ১ম শ্রেণীর ঠিকাদার ছিলেন। মেসার্স রবিন এন্টারপ্রাইজ নামে তার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানও রয়েছে। ১৯ বছরের সংসার জীবনে ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। আমার স্ত্রীর সাথে আমার কোন ডিভোর্স হয় নাই। সাংসারিক জীবনে মনমালিন্য থাকার কারণে ২ ছেলে আমার নিকট এবং ১ মেয়ে আমেরিকার আইনে ১৫ দিন পর পর ২ দিন বাবার কাছে এবং বাকি সময় মায়ের কাছে থাকিবে বলে রায় বহাল রয়েছে। এই সন্তানদের নিয়ে ৪ বছর যাবৎ লালন পালন করে নিজ হেফাজতে রেখেছি।

গত ৫ মে সংবাদ সম্মেলনে বলা হয়, বরমচাল ইউনিয়নের মহলাল গ্রামের বাসিন্দা এনাম উদ্দিন ও তার স্ত্রী তাসলিমা আক্তার মুন্নী, নর্তন গ্রামের খায়রুল ইসলাম রানা ও আহমদ মিয়া প্ররোচনা দিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে খারাপ ও কুরুচিপূর্ণ ভাষায় খতিবুন নেছা ও রুবেল মিয়া বক্তব্য দেন। যাহা আমার দৃষ্টিগোচর হয়। ওই সংবাদ সম্মেলনে খতিবুন নেছা তার ছেলে মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলার বিষয়ে আমাকে নেপথ্যে থাকার অভিযোগ আনা হয় এবং আমাকে একজন প্রভাবশালী ব্যক্তি বলে অভিহিত করা হয়। এছাড়া আমার স্ত্রীর ওপর আমি নাকি অমানসিক নির্যাতন করেছি বলে অভিযোগ তোলা হয়। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া খতিবুন নেছা ও তার সহযোগিরা সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন যে, আমার স্ত্রী রুমাকে অমানসিক নির্যাতন করিলে আমার স্ত্রী নাকি আমাকে তালাক প্রদান করে অন্যত্র চলে গেছেন এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এসব মিথ্যা অপপ্রচার করে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়। যার কারণে আমার সম্মানহানি হয়েছে। প্রকৃতপক্ষে আমেরিকার আইন ও শরীয়াহ মোতাবেক আমার স্ত্রীর সাথে এখনো কোন ডিভোর্স হয়নি। আমার সামাজিক মান সম্মান নষ্ট করার জন্য খতিবুন গং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এমন হীন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, খতিবুন নেছার ছেলে মুহিদুর রহমান শাওন জনৈক সুমাইয়া নামক এক মহিলাকে বিয়ে করেছেন। কিন্তু সুমাইয়া তার পূর্বের স্বামীর সাথে কোন ডিভোর্স অথবা তালাক সম্পন্ন না হওয়া স্বত্বেও ২ সন্তানের জননী সুমাইয়াকে ফুসলিয়ে বিয়ে করে শাওন। খতিবুন নেছা আমার স্ত্রী রুমার নকল মা সেজে বিভিন্নভাবে যোগাযোগ করে সংশ্লিষ্ট নিকাহ ও তালাক রেজিষ্ট্রারের নিকট আমার সাথে আমার স্ত্রী রুমার তালাক করতে গেলে ব্যর্থ হন। খতিবুন নেছা গং বিভিন্ন সময় নানা টালবাহানা করে আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমাকে হয়রানি করে আসছেন।

এক প্রশ্নের জবাবে মো. রিপন মিয়া বলেন, মিথ্যা তথ্য দিয়ে যারা আমার ছবি ব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করে আমার মান সম্মান নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে গত ৮ মে আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। তার সাথে আমার কোন ব্যক্তিগত বিরোধ নেই। সুতরাং তার বিরুদ্ধে মামলা করার প্ররোচনার কোন প্রশ্নই উঠে না। ব্যক্তিগতভাবে আমি কেমন মানুষ যুক্তরাষ্ট্র কমিউনিটিতে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১