editor

প্রকাশিত: 11:23 AM, May 15, 2024

শ্রদ্ধা ও ভালোবাসায় আনিসুজ্জামানকে স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসায় আনিসুজ্জামানকে স্মরণ

যাদের জীবন অধ্যয়ন ও চর্চা করে শতাব্দীর বাঙালি সমাজের ইতিহাসের বাঁক চেনা যায়, বাঙালি মুসলমানের সাহিত্যচর্চা ও আধুনিকতার দিকগুলো চিহ্নিত করা যায়, অধ্যাপক আনিসুজ্জামান তাদের অন্যতম। ইতিহাসের পরিক্রমায় আনিসুজ্জামান হয়ে উঠেছেন একটি প্রক্রিয়া, হয়ে উঠেছে পথিকৃৎজন।

বাঙালির বুদ্ধিবৃত্তিক অনুশীলনের ইতিহাসেই শুধু নয়, সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসেও তার অবস্থান একদিকে স্বপ্নদ্রষ্টা হিসেবে, অন্যদিকে বাঁক পরিবর্তনকারী হিসেবে। বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার (১৪ মে)।

‘আনিস স্যার’-এই ডাকেই তার ছাত্র-অছাত্র সবার কাছেই প্রিয় ও পরিচিত হয়ে উঠেছিলেন। এই মানুষটিকে নিয়েই বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হলো জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্মরণসভা।

এদিন বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনা করেন এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি মাহফুজা খানম এবং কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ।

মাহফুজা খানম বলেন, চার বছর হলো স্যার চলে গেছেন আমাদের ছেড়ে। মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক জায়গা, ভাষা আন্দোলন; সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু। এরপর যতগুলো বছর গেছে, মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত; ১৯৬২ বলি, ১৯৬৯ বলি, এবং একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলি, সবকিছুতেই তার অবদান রয়েছে। এখানে বলা প্রয়োজন, তিনি বাম ঘরানার চিন্তা চেতনা ধারণ করেছেন। তিনি রাজনৈতিক কোনো দলে যুক্ত হননি, কিন্তু রাজনীতি ছাড়া যে জীবন নয়, রাজনীতি যে প্রধান নিয়ামক, সেটা তিনি সবসময় ধারণ করেছেন। এছাড়া দেশের জন্য কোথায় মঙ্গল কি হওয়া উচিত, সেটা সবসময় তিনি বলেছেন। সেগুলো তার লেখাতেও উঠে এসেছে। সেটা খুবই পরিমিতভাবে, পরিশীলিতভাবে তিনি বলেছেন। কখনো খুব উগ্রভাবে কথাগুলো বলেননি।

তিনি বলেন, আমাদের ওই মাপের জায়গায় দ্বিতীয় মানুষটি আমি খুঁজে পাই না। তাকে হারিয়ে আমাদের বিরাট রকমের একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা আগামীতে কবে পূরণ হবে বা কারা পূরণ করবে, সেটাও জানি না।

পিয়াস মজিদ বলেন, এক বর্ণাঢ্য জীবনের অধিকারী আনিসুজ্জামান। তিনি জাতীয় দায়িত্ব যেমন পালন করেছেন, সাহিত্য ক্ষেত্রেও অনন্য অবদান রেখেছেন। তিনি নিজে গবেষণা কর্ম হাতে নিয়েছেন, জাতীয় পর্যায়ের মনীষীদের নিয়ে স্মারকগ্রন্থ করেছেন। এই মানুষটি সিরিয়াস কাজ যেমন করেছেন, তার রসবোধও ছিল চমৎকার। সব বয়সী মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারতেন তিনি। সবাই তাকে আপনজন মনে করতেন। জীবন নিয়ে একটি সুন্দর দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন তিনি।

তিনি ছোট বড় সব মানুষকে সম্মান দিয়েছেন। তাই সারাজীবন সম্মান পেয়েছেন। শিল্পের সৌন্দর্য হচ্ছে সরলতা। এই সরলতাও হচ্ছে আনিসুজ্জামানের জীবনের অন্যতম সৌন্দর্য।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ