editor

প্রকাশিত: 5:04 PM, October 19, 2024

সিলেটে আরেকটি বিস্ফোরক মামলা, আসামী আ.লীগের শতাধিক নেতাকর্মী

সিলেটে আরেকটি বিস্ফোরক মামলা, আসামী আ.লীগের শতাধিক নেতাকর্মী

স্টাফ রিপোর্টার: এক দফা এক দাবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে সিলেটের জিন্দাবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য এবং সংঘবদ্ধ হামলার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় সিলেটের এসএমপি কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন সিলেট নগরীর সুবিদবাজারস্থ ফাজিলচিশত এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে মো. জলিল (৩৬)। মামলা নং- ১৭, তারিখঃ ১৭/১০/২৪। মামলাটি দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এবং বিস্ফোরক আইনে রুজু করা হয়।
মামলার আসামীরা হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি পিযুষ কান্তি দে (৪৫), সিলেট মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার (৪৩), সিলেট জেলা যুবলীগ সভাপতি ভিপি শামীম (৪৬), সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম নামজুল, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (২৮), সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ (২৮), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু (৪৫), মেয়র আনোয়ারুজ্জামানের ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম চৌধুরী (৪০), এমসি কলেজ ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন রাহি (২৮), সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (২৭), ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মখলিছুর রহমান কামরান (৫০), সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানা মোহাম্মদ সামস (৫৫), জালালাবাদ ক্যান্টনমেন্ট সোনারগাঁও মোহাম্মদ তায়ফুল হক (৬০), ছাতল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আয়াত উল্লাহ (৫০), যুবলীগ নেতা জয়নাল (৪২), সিলেট জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল (৪৪), জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মারুফ শহীদ (২৯), ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রহিম উদ্দিন (৩৫), আওয়ামী লীগ নেতা মাহবুব খান (৫০)। এই মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়াও আরও ১০০-২০০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে জিন্দাবাজারে পৌঁছালে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে হামলা চালায়। রড, লাঠি, পাইপ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য ব্যবহার করে তারা হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১৬ জন আহত হন। বাদী নিজেও আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনা পুলিশ জানায়, হামলাটি পূর্বপরিকল্পিত ও উচ্চপর্যায়ের মদদে সংঘটিত। এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শান্তিপূর্ণ কর্মসূচি দমন করার অপচেষ্টা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়