editor
প্রকাশিত: 12:51 PM, May 26, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি :: গোয়াইনঘাট হাসপাতালে ড্রেনেজ ব্যাবস্থা না থাকার কারনে আগাম ডেঙ্গুর আশংকায় শংকিত হাসপাতালের ডাক্তার ,স্টাফ,রোগীসহ এলাকার সাধারণ জনগণ ৷
গোয়াইনঘাটের সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল গোয়াইনঘাট উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নেই কোন প্রকার পানি নিস্কানের ব্যাবস্থা, ফলে বর্ষা মৌসুমে প্রায় সময়ই পানিতে নিমজ্জিত থাকে হাসপাতালের ভিতরের রাস্তা ,উঠান সহ আশপাশের এলাকা, বেড়ে যায় মশা মাছির উপদ্রব ৷সৃষ্টি হয় বিভিন্ন প্রকার পানি বাহিত রোগ ৷এবারের বর্ষা মৌসুমকে সামনে রেখে আতন্কে ভুগছেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ হাসপাতালে থাকা রোগী এবং তাদের আত্মীয় স্বজন ৷ কেননা সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা যার ফলে অসুস্থ্য মানুষজনকে হাসপাতালে প্রবেশে ও হাসপাতাল থেকে বাহির হতে বিড়ম্বনার শিকার হতে হয় ৷দেখা দেয় ডেঙ্গুর প্রাদুর্ভাব ৷
প্রায় ৪একর জায়গার উপড় নির্মিত হাসপাতালটি সরজমিনে ঘূরে দেখলাম এখানে রয়েছে মসজিদ,স্টাফ কোয়ার্টার, ডাক্তারদের আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা কিন্তু কোথাও নেই পানি নিস্কাশন ব্যাবস্থা ৷এই অবস্থা চলতে থাকলে বর্ষা মৌসুমে রোগীরা হাসপাতালে এসে আরও বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বলে অনেকেরই ধারনা ৷
এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা জানান পানি নিশ্কাসন ব্যাবস্থা নিয়ে তিনি অনেক চিন্তিত এবং শংকিত ৷তিনি বলেন আমি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে উনারা স্থাপনা মেরামতের বাজেট পাঠিয়েছেন কিন্তু ড্রেনেজ ব্যাবস্থার বাজেট না থাকার কারনে দিতে পারছেন না বলে জানিয়েছেন তবে এবছর বাজেট আছে উল্লেখ করে উনাকে ঊনার সমস্যাগুলো চিন্হিত করে পত্রের মাধ্যমে জানানো নির্দেশ দেয়া হয়েছে। তিনি সে মোতাবেক ব্যাবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন ৷তিনি আরও জানান ইতিপূর্বে যেসব ঠিকাদারী প্রতিষ্ঠান বিল্ডিং মেরামতের কাজ করেছে তাদের কাজের মান খুব নিম্নমানের ,বছর ঘূরতে না ঘূরতেই সেগুলো আবার আগের অবস্থায় ফিরে এসেছে ৷
হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বললে তারা অনেকেই তাদের পৃর্ব অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন হাসপালের পানি নিস্কাশনের ব্যাবস্থা করা খুবই জরুরী ৷
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১