admin
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
নগরীর কালাপাথর মাঠে ১৯ তম মামুনুর রশীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় সুরমা বয়েজ ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুরমা বয়েজ ক্লাবের উপদেষ্টা শামসুল বাছিত শেরু।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় গ্রিন সিলেট রেড দল টস জিতে প্রথমে ব্যাট করে ১২১ রানের টার্গেট দেয় রেনবো দলকে। ১২১ রানের টার্গেটে খেলতে নেমে ৬১ রানে অলআউট হয়ে যায় রেনবো দল। ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ান গৌরব অর্জন করে গ্রিন সিলেট রেড দল। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেলওয়ার হোসেন, সাব্বির আহমদ। এবারের টুর্নামেন্টে মোট ৮টি ক্রিকেট ক্লাব অংশ গ্রহণ করে।
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন