editor

প্রকাশিত: 9:15 PM, May 28, 2024

জনমত জরিপে এগিয়ে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী জুয়েল

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন

জনমত জরিপে এগিয়ে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী জুয়েল

দোয়ারাবাজার প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (২৯ মে)। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৫ জন প্রার্থী। তারা হলেন, উপজেলা আ’লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক (মোটরসাইকেল), উপজেলা আ’লীগ নেতা নুরুল আমিন (ঘোড়া), বর্তমান উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী (আনারস), দেওয়ান আশিদ রাজা চৌধুরী (কাপ-পিরিচ) ও বিএনপি নেতা বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল (দোয়াত কলম)।

নির্বাচনী প্রতিক পাওয়ার পর থেকেই বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা। নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নাওয়া খাওয়া ছেড়ে দিন-রাত ভোটারদের দোয়ারে দোয়ারে চষে বেড়িয়েছেন। তবে তাদের মধ্যে আলাদাভাবে ভোটারদের নজর কেড়েছেন বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল। জনমত জরিপে অনেকটাই এগিয়ে আছেন তিনি। তার নির্বাচনী সভা, গণসংযোগ ও প্রচার প্রচারনাকালে জনতার উপস্থিতি সেই আভাসই দিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, আরিফুল ইসলাম জুয়েল একজন তরুণ প্রার্থী। তিনি সব সময় সাধারন মানুষের পাশে থাকেন। উপজেলার আনাচে কানাচে যে কোন আচার-অনুষ্ঠান, ধর্মীয় উৎসব কিংবা খেলাধুলায় তার উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও এলাকার উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করেন। তাই ভোটারদের পছন্দের প্রার্থী হয়ে উঠছেন তিনি।

উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভোটার রমিজ আলী জানান, কোন জনপ্রতিনিধির কাছে সাধারন ভোটাররা আর্থিক সহায়তা চায় না। এলাকার উন্নয়নে কাজ করবে এবং সুখে দু:েখ ডাকলে কাছে পাবে এমন জনপ্রতিনিধি আমরা চাই। দোয়ত-কলম প্রতিকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল সবসময় সাধারন মানুষের পাশে থাকেন। যে কোন সামাজিক অনুষ্ঠান, ধমীয় উৎসব কিংবা খেলাধুলায় উনাকে আমন্ত্রন জানালে তিনি ছুটে চলে আসেন। আমরা সবসময় উনাকে পাশে পাই। তাই আমরা আরিফুল ইসলাম জুয়েলকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এই নির্বাচনে তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাআল্লাহ।

মান্নারগাও ইউনিয়নের ভোটার ফাহিম জানান, আমরা সাধারন ভোটররা জনপ্রতিনিধি নির্বাচিত করি আমাদের উন্নয়নের জন্য। এলাকার রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ, মন্দির, স্কুল-কলেজের অবস্থার উন্নতির জন্য। আমরা বিগত দিনে সেই কাঙ্খিত উন্নয়নের ছোয়া পাই নি। তাই যাকে দিয়ে উন্নয়ন সম্ভব আমরা তাকেই জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করব। আরিফুল ইসলাম জুয়েল একজন তরুণ প্রার্থী। আমরা উনাকে বিজয়ী করে সেই কাঙ্কিত উন্নয়নের ছোয়া পেতে চাই।

এ ব্যপারে দোয়াত কলম প্রতিকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল জানান, দোয়ারাবাজার উপজেলার সর্বস্থরের জনগনের সমর্থন পেয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আমার নির্বাচনী সভা ও গণসংযোগকালে জনতার ব্যাপক সমর্থন পেয়েছি। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জনতার রায়ে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি সুখে দু:খে জনগনের পাশে থাকতে চাই। তাদের সেবক হয়ে কাজ করতে চাই। এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আশা করি জনগন তাদের ভোটের মাধ্যমে আমাকে সেই কাজগুলো করার সুযোগ করে দিবেন। আমি নির্বাচিত হলে দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১