editor
প্রকাশিত: 1:58 PM, June 4, 2024
চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে সবশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে দেখা গেছে। এ ছাড়া তিনি নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার তাকে CosMedica Laser Clinic এর শুভেচ্ছাদূত করা হয়েছে বলে জানান এই নায়িকা।
সোমবার (৩ জুন) প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ বছরের জন্য শুভেচ্ছাদূত করা হয় নিঝুম রুবিনাকে। তিনি এই প্রতিষ্ঠানের ফটোশুট, টিভিসি, ওভিসি সহ বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন।
এ ব্যাপারে নিঝুম রুবিনা বলেন, ভীষণ ভালো লাগছে আমার প্রতি আস্থা রেখে প্রতিষ্ঠানটি। তাদের শুভেচ্ছাদূত করেছেন ৩ বছরের জন্য। এ সময়টা তাদের বিভিন্ন প্রচারণায় অংশ নেব। আশা করছি, ভালো কিছু হবে।
এছাড়াও নিঝুম রুবিনা বর্তমানে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এই অভিনেত্রী ‘আনাহিতা সুইট হোম’ নামে রাজধানীর আফতাব নগরে একটি শুটিং বাড়ি দিয়েছেন। রয়েছে তার পার্লারে ব্যবসা। আর ব্যস্ত আছেন আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে।
বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’। নির্মাণাধীন ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা