editor
প্রকাশিত: 9:20 PM, June 4, 2024
মো. সায়েস্তা মিয়া :: বৃষ্টি হলেই থৈ থৈ করে পানি। ক্লাসরুমে পানি। আঙ্গিনায় পানি। প্রবেশ পথে পানি। স্বস্তির নিশ্বাস ফেলার ফুরসত নেই। পানি নিষ্কাশনের পথও নেই। ড্রেন ভর্তি ময়লা আবর্জনার স্তুপ। ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি কমে যাচ্ছে দিন দিন।
বিশ্বনাথ পৌরসভার পৌর শহরের নতুনবাজারে অবস্থিত হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের চিত্র এটি। মঙ্গলবার ৪ঠা জুন সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। উত্তরণের উপায় না পেয়ে কলেজ কর্তৃপক্ষ নিরুপায় এমনটি বলছেন তাঁরা। ক্লাস রুমে পানি উটে বৃষ্টি হলেই। পৌরসভার ড্রেনের সংস্কার করণ, রামপাশা লামাকাজি সড়কের পার্শ্বের দখল হওয়া খাল পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এমন সমস্যা থেকে উত্তরণের পথ নেই বলছেন স্থানীয়রা।
ড্রেন পরিস্কার না থাকায় বিদ্যালয়ে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এ কলেজের মাঠ ও ক্লাসরুম । ময়লা আর্বজনায় ড্রেন ভরাট হওয়ায় পানি আটকে থৈ থৈ করে। বাসাবাড়ি ও বাজারে আবর্জনা পানিতে মিশছে হরহামেশা। রোগবালাইয়ের ঝুঁকি নিয়ে স্কুলের পাঠদান অব্যহত রাখছেন শিক্ষকরা। হাটুজল ডিঙিয়ে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা রোজরোজ কলেজ আসতে অনিহা দেখাচ্ছেন।
সিলেটের বিশ্বনাথের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এমন দূরাবস্থার অবসানে তদবির করা হয়েছে বিভিন্ন মহলে। পৌরসভার দায়িত্বে থাকা দপ্তর এ সমস্যাটি দেখভালের কথা কিন্তু কেউ করছেন না এমন অভিযোগ কজেল অধ্যক্ষের।
বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা বলেন, এ সমস্যাটি সমাধানের জন্য পৌরসভার দায়িত্বশীল ও উপজেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি কিন্তু কোন কাজ হচ্ছে না। তিনি আরো বলেন, আপাতত কলেজের চারপাশের ড্রেনগুলো পরিস্কার করলে কিছুটা হলেও রেহাই পাওয়া যেত। ড্রেনটি পরিস্কার না করার কারণে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে গেছে। যার কারণে সামান্য বৃষ্টি হলেই পানিতে বিদ্যালয়ের রাস্তা ও ক্লাস রুমগুলো ভরাট হয়ে পড়ে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশে দূর্বিষহ অবস্থায় পড়েন। আমরা শিক্ষক-শিক্ষার্থীরা উভয়ই কষ্টে আছি।
এব্যাপারে পৌরসভার মেয়র মুহিবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেন নাই।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।