editor

প্রকাশিত: 4:37 PM, June 5, 2024

বিশ্বনাথে বাড়ছে পানি, তলিয়ে গেছে আউশধান ও সবজি

বিশ্বনাথে বাড়ছে পানি, তলিয়ে গেছে আউশধান ও সবজি

মো. সায়েস্তা মিয়া :: প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উজানের ঢল আর ভারি বৃষ্টিতে ইতিমধ্যে বিশ্বনাথের বিভিন্ন এলাকায় পানিবন্ধি হাজার হাজার মানুষ। ঘরবাড়ি, রাস্তা ঘাট, স্কুল কলেজ ও হাটবাজার আক্রান্ত হয়েছে বন্যায়। আউশধান, বীজতলা এবং আবাদি সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে প্লাবনের কারণে। বন্যার কবল দীর্ঘস্থায়ী হবে বলছেন বিশেষজ্ঞরা।

গেল শনিবার থেকে বিশ্বনাথের উত্তর সীমান্ত সুরমা নদি তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যার প্রথম আগমন ঘটে। এরপর থেকে পানি বৃদ্ধি ও কমতির মধ্য দিয়ে বন্যা আক্রান্ত এলাকাবাসী দিন যাপন করে আসছেন। গত দুইদিন ধরে অতিবৃষ্টি ও উজানের পানিতে অন্যান্য এলাকায় প্লাবন দেখা দিচ্ছে।

সরজমিন ঘুরে দেখা গেছে বন্যার কবলে পড়ছেন কয়েকটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ইতিমধ্যে। এ পর্যন্ত শতাধিক গ্রাম, বিভিন্ন আশ্রয়ন ও গুচ্ছ গ্রামের মানুষ পানি বন্দি হওয়ার তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ কোথাও বিতরণ করার খবর পাওয়া যায় নি। প্রশাসনের পক্ষ থেকে আজ শুকনো খাবার বিতরণ করার কথা রয়েছে। উপজেলার সবচেয়ে আক্রান্ত লামাকাজি ইউনিয়ন ও খাজাঞ্চি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ১১ মেট্রিকটন চাল বরাদ্দের খবর ও নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

এছাড়াও লামাকাজি, খাজাঞ্চি ইউনিয়নে রোপা আউশধান, বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। লামাকাজি, খাজাঞ্চি, দশঘর ইউনিয়ন ও দেওকলস ইউনিয়নে এ পর্যন্ত ডুবে গেছে ১৬৫ হেক্টর ব্রি ৪৮, ৯৮ সহ উচ্চ ফলনশীল আউশধানের আবাদ। বীজতলা ডুবছে ২৫ হেক্টর এবং মৌসুমি সবজি চালকুমড়া, ঝিংগা, চিচিংগা, মরিচ, ধুন্দল, করলা, কাকরোল, পঠল, পুইশাক, কলমিশাক, পানিকচু ও মুকিকচু’র ১৬ হেক্টর ফসল তলিয়ে গেছে।

বন্যায় এখন পর্যন্ত নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ক্ষয় ক্ষতির সঠিক পরিমান এই মূহুর্তে নির্ধারণ করা সম্ভব নয়। পানি নামার পর চুড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করে সরকারি দপ্তরে প্রেরণ করা হবে। এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করার প্রক্রিয়া শুরু হবে এক প্রশ্নের জবাবে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।