editor

প্রকাশিত: 5:32 PM, June 12, 2024

অবশেষে স্বপ্ন পূরণ হলো ফারিণের

অবশেষে স্বপ্ন পূরণ হলো ফারিণের

ছোটবেলা থেকেই টেলর সুইফটের গানের ভীষণ ভক্ত তাসনিয়া ফারিণ। বড় হয়েও তার গানের প্রতি মোহ এতটুকু কমেনি এই অভিনেত্রীর। সুইফটের গান মুগ্ধ হয়ে শোনেন তিনি। কিন্তু কখনও ভাবেননি প্রিয় শিল্পীর গান এভাবে সরাসরি শুনতে পারবেন। অবশেষে ফারিণের সেই স্বপ্ন পূরণ হলো।

মঞ্চে গাইছেন সুইফট। দর্শকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তার গান উপভোগ করেছেন ফারিণ। প্রথমবার সামনাসামনি সুইফটের গান শুনে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গত ৭ জুন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের গান শুনেছেন ফারিণ।

জানা গেছে, ৭, ৮ ও ৯ জুন এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে ২ লাখের বেশি শ্রোতা অংশ নিয়েছেন। তার এই কনসার্টের টিকিট পেতে বিশ্বজুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক চেষ্টার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন ফারিণ।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, টিকিটের জন্য তখন হাহাকার ছিল। যখন টিকিট পাচ্ছিলাম না। তখন ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম টিকিটের জন্য। কিন্তু কাজ হয়নি। পরে একটি ওয়েবসাইট থেকে তিন গুণ দাম দিয়ে টিকিট কাটি।

তিনি আরও বলেন, স্কটল্যান্ডে সুইফটের এই কনসার্টের বিষয়টি আগেই জানতেন তিনি। ফিল্ম ফেস্টিভ্যালের কারণে ৮ ও ৯ জুন দেখার সুযোগ ছিল না। কারণ, ৯ জুন ছিল ‘ফাতিমা’-এর প্রদর্শনী। যেকোনো মূল্যে ৭ জুনের কনসার্ট দেখতেই হবে।

টিকিট পাওয়ার পর আনন্দিত হলেও কনসার্টটি আদৌও উপভোগ করতে পারবেন কি না, সে নিয়ে শঙ্কায় ছিলেন ফারিণ। তিনি বলেন, তারপরও স্টেডিয়ামে ঢোকার আগপর্যন্ত ভয়ে ছিলাম। যদি ওয়েবসাইটের টিকিট ভুয়া হয়। এর আগে নাকি ওখানে এমন ঘটনা ঘটেছে।

ফারিণ বলেন, নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি টেলর সুইফটের কনসার্ট দেখতে যাচ্ছি। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হয়। তিনি সাতটায় মঞ্চে আসেন। যতটা পেরেছি মঞ্চের কাছাকাছি ছিলাম। চোখের সামনে সুইফট! মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি।

অভিনেত্রীর ভাষ্য, একজন শিল্পী যে কতটা শক্তিমান, টেলর যখন মঞ্চে প্রবেশ করেন, মনে হচ্ছিল ৭৩ হাজার দর্শকই চিৎকার করছিলেন। আমার জন্য সে এক অন্যরকম মুহূর্ত ছিল। বলে বোঝাতে পারব না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা