editor

প্রকাশিত: 3:01 PM, November 26, 2020

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক  :

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকে মুহ্যমান আর্জেন্টিনা। দেশটিতে ইতিমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।আর্জেন্টিনায় নিজ বাড়িতে গতকাল বুধবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।ম্যারাডোনার মৃত্যুতে শুধু আর্জেন্টিনাতেই নয়, সারা বিশ্বে ফুটবলপ্রেমীদের মধ্যে শোক নেমে এসেছে। দেশে দেশে ভক্তরা ফুটবলের এই জাদুকরকে নানাভাবে স্মরণ করছেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গতকালই দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।প্রেসিডেন্টের দপ্তর থেকে এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ম্যারাডোনার মৃত্যুর দিন থেকেই তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ম্যারাডোনার মৃত্যুর খবরটি যখন পান, তখন বিশ্বাসই করতে পারছিলেন না। আর্জেন্টিনার মানুষ সবচেয়ে বাজে খবরটি পেল।আলবার্তো ফার্নান্দেজ বলেন, তিনি বিপর্যস্ত। অবিশ্বাস্য রকমের দুঃখভারাক্রান্ত। তিনি ম্যারাডোনার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।আর্জেন্টিনার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ম্যারাডোনার মরদেহ রাখা হবে।সেখানে তাঁর প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ম্যারাডোনার মরদেহের ময়নাতদন্ত হবে। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে নির্ধারণের জন্য এই ময়নাতদন্ত করা হবে। তবে তাঁর মরদেহে সহিংসতার কোনো চিহ্ননেই। সব আলামত বলছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট