editor
প্রকাশিত: 12:55 PM, June 25, 2024
ছাতক উপজেলার চেচান বাজারের শাহবাড়ি বাউর গ্রামে জনস্বাস্থ্য ও পরিবেশ দুষণ করে ৫০টি দেশি-বিদেশী গরু নিয়ে গরুর ফার্ম প্রতিষ্ঠা করার ফলে গরুর বর্জ্যরে দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিগত ৪ বছর ধরে একই অবস্থা বিরাজ করছে শাহবাড়ি বাউর গ্রামে। এ কারণে সেখানে অর্ধশতাধিক মানুষ গরুর বর্জ্যরে পচা দুর্গন্ধে অসুস্থ হয়েছেন।
ভুক্তভোগীরা পৃথক পৃথক ভাবে জলবায়ু ও পরিবেশন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে ঘটনার প্রতিকার চেয়ে আবেদন জানান। কিন্তু অদ্যাবধি পর্যন্ত ভুক্তভোগীরা কোন প্রতিকার পাননি।
এর প্রেক্ষিতে বন ও পরিবেশ মন্ত্রনালয় সিলেট বিভাগীয় অফিস কতৃক নাফিসা ডেইরী ফার্ম অভিযোগের ভিত্তিতে সরজমিন পরিদর্শনে যান।
ছাতক উপজেলার চেচান শাহ বাড়ীর আঙ্গিনায় ডেইরী ফার্ম স্থাপন করে পরিবেশ মারাত্মক দোষন হওয়ার করনে আক্রান্ত পরিবারের পক্ষে শাহ বাদরুল আলম সর্বশেষ বন ও পরিবেশ মন্ত্রনালয় বিষয় বস্তু উপস্থাপন ও পরিবেশ দোষন হওয়ার কারন সমুহ উল্লেখ করে ও আশ পাশের নালা নর্দমার স্থিরচিত্র সংযোক্ত করে আবেদন করলে মোঃ রাজিব সিদ্দিকি উপ সচিব কর্তৃক স্বাক্ষরিত পত্রে আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর কে নির্দেশ প্রদান করা হয়।
উক্ত পত্রের আদেশ নামার ভিত্তিতে সিলেট বিভাগীয় অফিস হইতে সহকারী পরিচালক মোহাইমিনুল হোসেন সরজমিন পরিদর্শন করেন। এতে আবেদনকারীর দরখাস্তের বিবরনের প্রাথমিকভাবে সতাথা পাওয়া মর্মে পরিদর্শক দল প্রতিবেদক কে জানান।
ছাতক উপজেলার চেচান এলাকার শাহবাড়ি বাউর গ্রামের মৃত শাহ সোয়াইব আলমের ছেলে শাহ বদরুল আলম বলেন, একই এলাকার মৃত শাহ রহিম আলমের ছেলে শাহ শফিকুল আলম জনস্বাস্থ্য ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে প্রথমে ৪/৫টি গরু নিয়ে নামমাত্র মেসার্স নাফিসা ডেইরী ফার্ম প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে এ পর্যন্ত অভিযুক্ত শফিকুল আলম মোট ৫০টি দেশী-বিদেশী গরু নিয়ে ফার্ম পরিচালনা করার ফলে আশপাশের জনস্বাস্থ্য হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। এতে অর্ধ শতাধিক মানুষ গরুর দুষিত বর্জ্যরে দুর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। বমি, এলার্জি, তাপ, সর্দি, জ্বর, ডাইরিয়া, শ্বাস-প্রশ্বাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।
গত বছর পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন করার আগে জানতে পেরে মেসার্স নাফিসা ডেইরী ফার্মের মালিক শফিকুল আলম তার ফার্ম থেকে গোপনে অনেক গরু সরিয়ে ফেলে। এজন্য ফার্মের বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।
শফিকুল আলম মিথ্যা অজুহাত তুলে পরিবেশ অধিদপ্তর সিলেটকে জানিয়েছেন ৪/৫টি গরু নিয়ে ফার্ম করে ফার্ম থেকে গরুর মল-মূত্র দিয়ে বায়ু গ্যাস তৈরি করেন। কিন্তু বিপরীতে প্রায় ৫০টি গরু নিয়ে ফার্ম পরিচালনা করায় গরুর ফার্মের মল-মূত্র পার্শ্ববর্তী আশাপাশ বাড়ির ছড়া-নালায় ফেলে দেয়ায় প্রতিদিন চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।
সিলেট পরিবেশ অধিদপ্তর এই অস্বাস্থ্যকর ও দুষণযুক্ত পরিবেশের বিরুদ্ধে সময়মত আইনী ব্যবস্থা নেয়নি।
আবেদনকারীর পক্ষে শাহ বদরুল আলম সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে কয়েক মাস আগে একই ধরনের অভিযোগ দেন। এই অভিযোগটি পরিবেশ অধিদপ্তর গায়েব করে ফেলে বলে অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ নিয়ে গেলে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাকে তাড়িয়ে দেন।
অভিযুক্ত গরুর ফার্ম থেকে আশাপাশের বাড়ির ঘন দূরত্ব ১২ ফুট হতে ১৫ ফুট পর্যন্ত। স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ দূষণ এবং ঘনবসতির বিষয়টি বিবেচনায় না নিয়ে এই গরুর ফার্ম প্রতিষ্ঠা করায় এলাকাবাসী সব সময় প্রতিবাদ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।