editor
প্রকাশিত: 8:22 PM, June 26, 2024
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা ভীত হলে চলবে না, আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ় মনোবল নিয়ে দুর্যোগ কাটিয়ে উঠতে হবে। এক্ষেত্রে সরকার, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমাজের বিত্তবান মানুষ পাশে দাঁড়াবেন। তিনি বলেন, সিলেটের বানভাসি মানুষের প্রতিনিয়ত খোজখবর রাখছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খাদ্যসহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বন্যা দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো ইনশা আল্লাহ।
বুধবার (২৬ জুন) দিনব্যাপী সিলেট জেলা পরিষদের উদ্যোগে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে সিলেটের সবক’টি উপজেলায় ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস সবাই মিলে কাজ করলে বানভাসি কোনো মানুষ অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করবে না। বন্যা পরবর্তীতে পুনর্বাসন কাজে সরকার সহযোগিতা করবে।
ত্রাণ বিতরণকালে পৃথক এসব স্থানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির, জেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আবু জাহেদ, সিলেট জেলা পরিষদের সদস্য (বালাগঞ্জ উপজেলা) মো. নাসির উদ্দিন, আব্দুল হামিদ (ওসমানীনগর উপজেলা) ও নাহিদ হাসান চৌধুরী (ফেঞ্চুগঞ্জ উপজেলা), বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর, ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, পুর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার খলিলুর রহমান খলকু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু।
এছাড়াও ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।