admin
প্রকাশিত: 9:41 PM, June 27, 2024
শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যার প্রয়োজন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে চিত্রকলা শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমেন হোসেন (রিমি)।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সাত দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। সারাদেশ থেকে পাঠানো ৪৫০০টি ছবির মধ্যে বাছাই করে সেরা ১০০টি ছবি নিয়ে এ প্রদর্শনী চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশুরা অসম্ভব মেধাবী উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশে সঠিক পরিচর্যা এবং দিকনির্দেশনা আমাদের অভিভাবকদেরকেই দিতে হবে।
প্রতিমন্ত্রী শিশুদের উদ্দেশ্য করে বলেন, ছবি কথা বলে। রং, ছবির মাধ্যমেই প্রকাশ পায়। মনের দৃষ্টি আলোকিত করতে প্রতিমন্ত্রী শিশুদের ছবি আঁকা এবং বই পড়ার আহ্বান জানান।
ওই প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ইমিরেটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, অধ্যাপক ড. ফরিদা জামান,অধ্যাপক নিসার হোসেনসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ