admin
প্রকাশিত: 12:08 PM, July 2, 2024
উৎফল বড়ুয়া :: প্রিয় ৯১ বন্ধু রাজী’র জন্মদিন পালন ও বন্ধুদের চায়ের আড্ডায় মেতে উটেছিল সিলেট এসএসসি’৯১। রবিবার ৩০ জুন আমাদের প্রিয় বন্ধু, সদাহাস্যজ্বল, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ফখরুদ্দীন রাজি’র জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে সিলেট মহানগরীর পানসি ইন হল রুমে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
আয়োজনের মধ্যে প্রিয় বন্ধু রাজী’কে জন্মদিনের ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়ে জন্মদিনের কেক কেঁটে অনুষ্ঠানের শুভসুচনা করা হয় এবং পরবর্তীতে আড্ডা,গান,কবিতা, নিজেদের জীবনে ফেলে আসা স্মৃতিমন্হন ও নৈশভোজের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত আয়োজনে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিল ফখরুদ্দীন রাজী, ফয়ছল আহমদ, এনামুল হক লিলু, লাপাজ আল মাহমুদ, মিজানুর রহমান, নাজমুন নাহার স্বপ্না, শিব্বির আহমদ, সিমিন আক্তার চৌধুরী, বিপ্লব পাল, জালাল উদ্দীন, কামরুজ্জামান মুরাদ ও উৎফল বড়ুয়া প্রমুখ।
বন্ধুত্বের বন্ধনে আমরা এসএসসি ‘৯১বন্ধু মানে মস্ত আকাশ,আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত, আর দুরন্ত গাঙচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি,বন্ধু দখিন হাওয়া। বন্ধু মানে অল্প খাবার,দু’জন মিলে খাওয়া।
বন্ধু ছোট্ট একটি শব্দ। যার আভিধানিক অর্থ সৌহার্দ্য বা কল্যাণকামী ব্যক্তি, কিন্তু এর ব্যাপকতা অনেক। আত্মীয়তার সম্পর্কের বাইরে যে সম্পর্কটি মানুষের সবচেয়ে কাছের সেটা হলো বন্ধুত্ব। জীবনের প্রতিটি পর্যায়ে নতুন নতুন সম্পর্ক আমাদের জীবনে এলেও একমাত্র বন্ধুত্ব শব্দটিই আমাদের জীবনে স্বমহিমায় ভাস্বর হয়ে থাকে। বন্ধুত্বের কোনো গণ্ডি নেই। বন্ধ সব বয়সে সবসময়ই গ্রহণীয়। বন্ধুই একমাত্র সম্পর্ক যা মানুষকে বিশ্বাস, আস্থা আর সাহস জোগায়।
জীবন চলার পথে উত্তম একজন বন্ধু হতে পারে পথপ্রদর্শক। বন্ধু সম্পর্কটিতে থাকবে না কোনো চাওয়া পাওয়া। থাকবে না লাভ-ক্ষতির কোনো হিসাব-নিকাশ, বন্ধুর প্রতি থাকবে অফুরন্ত ভালোবাসা ও সম্প্রীতির এক বন্ধন। বরং সব কিছুর ঊর্ধ্বে উঠে একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তবেই হবে প্রকৃত বন্ধুর পরিচয়। আর এমন বন্ধু পরিচয়দানকারী ব্যক্তিটি মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাবেন পরকালের জন্য সুসংবাদ। আমাদের চার পাশে রয়েছে অসংখ্য মানুষ। তাদের ভালো আচরণ বা ভালো কথা হতে পারে বন্ধু তুল্য। কারণ, আমরা জানি একজন প্রকৃত বন্ধু কখনোই আরেকজন বন্ধুর ক্ষতি হোক এটা চাইবে না। সবসময় তার জন্য ভালো কিছু প্রত্যাশা করবে। এমনটাই প্রত্যাশা আমাদের সবার। বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক এমনটাই আমাদের প্রত্যাশা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।