admin

প্রকাশিত: 8:56 PM, November 26, 2020

৭ দিনের আল্টিমেটাম দিলেন পাথর ব্যবসায়ী-শ্রমিকরা

৭ দিনের আল্টিমেটাম দিলেন পাথর ব্যবসায়ী-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
সিলেটের সকল পাথর কোয়ারী সমূহ খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে বিভাগীয় কমিশনার কাছে স্মারকরিপি প্রদান করেছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী ও শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অপর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, ছাতক’সহ উক্ত অঞ্চলের ১০ লক্ষাধিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে লাখো শ্রমজীবী মানুষ পাথর আহরন করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় গত কয়েক বছর ধরে পাথর কোয়ারী সমূহে পাথর উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে প্রান্তিক এ জনপদে দূর্ভিক্ষের পদধ্বনি। পাথর সংশ্লিষ্ট হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী আজ সর্বশ্বান্ত। হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করে আজ দেউলিয়া। ১০ সহস্রাধিক ব্যবসায়ী ঋণ খেলাপী হয়ে দেনা শোধ করতে না পেরে পলাতক জীবন যাপন করছেন। তাই আগামী সাত দিনের মধ্যে সিলেট বিভাগের সকল পাথর কোয়ারী সমূহ খুলে না দিলে স্মারকলিপিতে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সাধরণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল জলিল মেম্বার, সদস্য সচিব মোঃ নুরুল আমিন, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ এবং জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, কোষাধ্যক্ষ শানুর মিয়া, জাফলং পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন, সদস্য মিনহাজুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জুবের আহমদ, দফতর সম্পাদক বাবুল আহমদ, নির্বাহী সদস্য আলী আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত