admin
প্রকাশিত: 10:40 AM, July 8, 2024
লাখাই প্রতিনিধি :: বর্ণাঢ্য শোভাযাত্রাসহ সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছে।
রবিবার ৭ জুলাই বিকেল ৪টায় রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে মঙ্গলবার সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
লাখাই ১নং ইউনিয়নের মামুদপুর শ্রীশ্রী গোপীনাথ মন্দিরের পরিচালনায় বামৈ আনন্দময়ী কালীমন্দির থেকে শুরু হয় সরজিৎ চক্রবর্তী বাড়ির দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঐ দিন উপজেলার মোড়াকরি ইউনিয়নের শ্রী শ্রী গোপাল মন্দিরে থেকে শুরু হয় রথযাত্রা উপস্থিত লাখাই থানাার ওসি তদন্ত চম্পক দাম, মোড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, রথযাত্রার উদ্বোধন করেন।
মোড়াকরি পুজা উদযাপন পরিষদ এর সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য আশীষ রায়, বৈষ্ণব নিত্যানন্দ দাস, সমিরন শীল প্রমূখ। লাখাই স্বজনগ্রাম শ্রীশ্রী হরি সংঘ মন্দিরে শিশুদের একটি রথযাত্রা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।