editor
প্রকাশিত: 11:31 AM, September 2, 2021

হামলায় আহত অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ মোশারফ হোসেন তানিম
মোঃ জসিম উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শেওলা এলাকায় পথশিশু ও দরিদ্র মানুষদের ফ্রি খাবারের জন্য আয়োজিত ‘দরিদ্র ভোজ’ অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা খাবার খেতে আসা লোকজন ও আয়োজকদের মারধর করেছে। হামলায় অনুষ্ঠান ভন্ডুল হয়ে পড়ে। স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন’ এই ভোজ অনুষ্ঠানের আয়োজন করে। যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের ২৫/৩০ জনের একটি দল প্রকাশ্যে এই হামলা ও ভাংচুর চালিয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার শেওলা এলাকায় আয়োজক সংগঠনের কার্যালয়ের সম্মুখে এই ঘটনাটি ঘটেছে। এই হামলার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্নিবান স্টুডেন্ট এসোসিয়েশন’ এর পক্ষ থেকে পথশিশু ও দরিদ্র মানুষজনকে ফ্রি ভালো কিছু খাওয়ানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় ‘দরিদ্র ভোজ’ অনুষ্ঠানের। ঘটনার দিন ১ সেপ্টেম্বর শেওলায় সংগঠনের কার্যালয়ের সম্মুখে আয়োজিত এই অনুষ্ঠানে দুপুরের পর থেকেই উপস্থিত হয় কয়েক শতাধিক লোকজন। বেলা ২টায় খাবার বিতরন শুরু হতেই আকস্মিক ভাবে অনুষ্ঠানস্থলে হাজির হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় ২৫/৩০ জনের একটি দল। কোন কিছু বুঝে উঠার আগেই তারা সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে অনুষ্ঠান স্থলে এলোপাতাড়ি হামলা চালায়। তারা অনুষ্ঠানের প্যান্ডেল, খাবার রক্ষিত পাত্র, ভাংচুর করে। খাবার খেতে বসা পথশিশু ও দরিদ্র লোকজন এবং আয়োজক সংগঠনের সদস্যদের বেদড়ক মারধর শুরু করে হামলাকারীরা। এতে প্লেটে খাবার ফেলে রেখে ক্ষুদ্রার্ত লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা যায়। হামলাকারীদের মারধর থেকে রক্ষা পেতে আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মোশারফ হোসেন তানিম ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সহ নেতৃবৃন্দ দৌড়ে সংগঠনের কার্যালয়ের ভিতর গিয়ে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা ধাওয়া করে সেখানে গিয়েও তাদের উপর হামলা চালায়। এসময় তারা সংগঠনের কার্যালয়ের পিছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এতে সংগঠনের সভাপতি, সেক্রেটারী সহ দরিদ্র অনেক মানুষ আহত হন।
মানবিক একটি অনুষ্ঠানে সরকার দলীয় লোকজনের নেক্কারজনক এই হামলার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ