admin
প্রকাশিত: 10:00 AM, January 5, 2024

শাহপরান (রহ.) থানা জামায়াতে সাবেক আমীর মো. বুরহান উদ্দিনের বাড়িতে পুলিশী তল্লাশী। (ইনসেটে মো. বুরহান উদ্দিনের ফাইল ছবি)।
শাহপরান (রহ.) থানা জামায়াতে সাবেক আমীর বুরহান উদ্দিনের নিজ বাড়িতে পুলিশী তল্লাশী চালানো হয়েছে। গতকাল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র একটি টিম এসআই সুবীর দাসের নেতৃত্বে এই অভিযান চালায়। এই সময় পুলিশ বুরহান উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে।
পুলিশ সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়। ৭ জানুয়ারির নির্বাচন জামায়াত প্রতিহত করার ঘোষনা দিয়েছে। সেই ধারাবাহিকতা নাশকতা সহ সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে শাহপরান (রহ.) থানা জামায়াতে সাবেক আমীর বুরহান উদ্দিনের বাড়িতে পুলিশ তল্লাশী চালানো হয়।
এই বিষয়ে শাহপরাণ থানার ওসি জানান, শাহপরান (রহ.) থানা জামায়াতে সাবেক আমীর বুরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। সকল কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে। তার বিরুদ্ধে ২০১৯ সালের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। সেই ধারাবাহিকতা থাকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে।
অভিযান কালে তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্য আচরণের বিষয়ে তিনি বলেন, পুলিশের কাজে বাঁধা দিয়ে পুলিশ যেকোন ধরনের প্রদক্ষেপ গ্রহণ করতে পারে।
এদিকে শাহপরান (রহ.) থানা জামায়াতে সাবেক আমীর বুরহান উদ্দিনের বাড়িতে পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
উল্লেখ্য: বুরহান উদ্দিন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুড়া চুয়াবহর এলাকার নেওয়ার আলীর পুত্র।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট