admin
প্রকাশিত: 1:09 PM, July 13, 2024
চলতি বছর টানা দুই সাফল্যে রীতিমতো উড়ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আলোচনায় ছিল তার অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’।
বর্তমানে অনেক হিন্দি সিনেমার প্রযোজকেরই প্রথম পছন্দ এই অভিনেত্রী। তবে নতুন খবর, টানা সাফল্যের পর নতুন ফ্ল্যাট কিনেছেন কৃতি। এই মুহূর্তে এক নতুন সংযোজন হলো কৃতির সম্পত্তিতে।
জানা গেছে, মহারাষ্ট্রের আলিবাগে দুই হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন অভিনেত্রী। মান্ডোয়া সমুদ্রতট থেকে ২০ মিনিট দূরে কৃতির নতুন বাসস্থান। দক্ষিণ মুম্বাই থেকে এই বাড়ির দূরত্ব এক ঘণ্টার।
দুই কোটি রুপি দিয়ে এই নতুন বাসস্থান কিনেছেন অভিনেত্রী। বহুদিন ধরেই নাকি আলিবাগে নতুন বাসস্থান কেনার পরিকল্পনা ছিল তার।
শুধু কৃতিই নন। গেল কয়েক মাসে বাসস্থানের জন্য বিনিয়োগ করেছেন আরও কয়েক জন তারকা। অমিতাভ বচ্চন ১০ হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা