editor

প্রকাশিত: 11:36 PM, November 27, 2020

স্বাস্থ্যবিধি না মানায় পাকিস্তান দলকে দেশে পাঠানোর হুমকি

স্বাস্থ্যবিধি না মানায় পাকিস্তান দলকে দেশে পাঠানোর হুমকি

অনলাইন ডেস্ক :

করোনাকালীন নিউজিল্যান্ড সফরে গিয়ে স্বাস্থ্যবিধি না  মানায়  পাকিস্তান ক্রিকেট দলকে দেশের বিমানে উঠিয়ে দেয়ার হুমকি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।বাবর আজমদের স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের প্রথম তিন দিন নিজেদের কক্ষেই কোয়ারেন্টিনে থাকার কথা; কিন্তু তাদের কয়েকজন কক্ষের বাইরে বারান্দায় মাস্ক পরা ছাড়াই মেলামেশা করছিলেন, একে অপরের সঙ্গে কথা বলছিলেন, খাবার ভাগাভাগি করছিলেন।জানি না তারা কতবার এসব করেছেন। তবে নজরে পড়ার জন্য তো একবারই যথেষ্ট। শর্তগুলোয় স্বাক্ষর করেই ক্রিকেটাররা সফরে এসেছেন, সবকিছু তাই তাদের পরিষ্কার জানার কথা।সিসিটিভিতে এসব ধরা পড়ার পর বাবর আজমদের কড়াভাবে সতর্ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা হয়েছে আমার এবং তারা জানিয়েছেন- তিন বা চারটি বিধি ভাঙা হয়েছে। এ ব্যাপারটিতে তারা কোনো ছাড় দেয় না। তারা আমাদের চূড়ান্ত হুশিয়ারি দিয়েছে- আরেকবার নিয়ম ভাঙলে আমাদের ক্রিকেটারদের দেশে পাঠিয়ে দেবে।নিউজিল্যান্ড সফরে বাবর আজমরা তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ১৮ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে পাকিস্তানি ক্রিকেটারদের।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের