editor

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

শিখো ডটকমে বিনিয়োগের আগমুহূর্তে কেন সরে গিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ

শিখো ডটকমে বিনিয়োগের আগমুহূর্তে কেন সরে গিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ

7

সবকিছু নির্ধারিত হওয়ার পর চুক্তি সই করার সময় শিখো ডটকমে পাঁচ কোটি টাকা বিনিয়োগ থেকে সরে যায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)। সরে যাওয়ার কারণ ছিল ‘রাজনৈতিক’। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য সামনে নিয়ে এসেছেন অনলাইনে পাঠদানের ওয়েবসাইট শিখো ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহির চৌধুরী। এই পোস্টে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তরুণদের জন্য একটি যথাযথ স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টের ব্যাপারে শাহির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি ২০২৩ সালের। তখন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, স্টার্জিয়ন ক্যাপিটাল ও সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে শিখো ডটকমে যৌথ বিনিয়োগ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কয়েক মাস চুলচেরা যাচাই-বাছাই ও অসংখ্য মিটিং করার পর আমরা প্রায় নিশ্চিত ছিলাম, স্টার্টআপ বাংলাদেশের ১৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ তহবিলের মধ্যে পাঁচ কোটি টাকা আমাদের প্রকল্পে আসবে। যাহোক, চুক্তি স্বাক্ষরের দিন এসবিএল হঠাৎ চুক্তি থেকে সরে দাঁড়ায়। আমাকে আলাদা করে ডেকে বলা হয়, তৃতীয় কোনো পক্ষ থেকে এসবিএলকে জানানো হয়েছে, রাজনৈতিক কারণে আমাদের তহবিল দেওয়া যাচ্ছে না। শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম।’

7

শাহির চৌধুরী আরও বলেন, ‘আসলে পাঁচ কোটি টাকা বড় বিষয় নয়। আবার এটাও নয় যে এই টাকা না পেলে আমাদের ব্যবসায় ক্ষতি হবে। কিন্তু পরে দেখলাম সব জায়গায় আমাদেরকে কালোতালিকাভুক্ত করে রেখেছে। যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করি। দেশের সব স্কুল-কলেজ ডিজিটাইজেশন হচ্ছিল, এই জায়গাগুলোয় আমাদের সরিয়ে রাখা হয়েছিল। এখানেও দেখলাম বৈষম্য হচ্ছে, আরও যাঁরা শিক্ষা নিয়ে কাজ করছেন, তাঁদের দু-একজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাঁদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।’

‘বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে সবার জন্য ন্যায্য পরিবেশ গড়ার আহ্বান’ শিরোনামে ফেসবুকে বার্তা প্রকাশ করেছেন শাহির চৌধুরী। তিনি লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করেছি যে শিক্ষা জীবন বদলে দিতে পারে, একইসঙ্গে বাংলাদেশের জন্য উজ্জ্বল একটি ভবিষ্যৎ গড়তে পারে। এই বিশ্বাসই আমাকে দেশে ফিরিয়ে এনেছে এবং আমি সৌভাগ্যবান। কারণ, আমার ভিশনের ওপর আস্থা স্থাপন করে এমন অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সমর্থন পেয়েছি। তাদের মধ্যে ছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল), যারা স্টার্জিয়ন ক্যাপিটাল ও সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে যৌথ বিনিয়োগের বিষয়ে উৎসাহ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কয়েক মাস চুলচেরা যাচাই-বাছাই ও অসংখ্য মিটিংয়ের পর আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে তাদের ১৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মধ্য থেকে পাঁচ কোটি টাকা আমাদের প্রকল্পে আসবে। যাহোক, চুক্তি স্বাক্ষরের দিন এসবিএল হঠাৎ সরে দাঁড়ায়। কেন? আমাকে আলাদা করে ডেকে বলা হয়, তৃতীয় কোনো পক্ষ থেকে এসবিএলকে অবহিত করা হয়েছে, রাজনৈতিক কারণে আমাকে ফান্ড দেওয়া যাচ্ছে না। শুনে আমি আকাশ থেকে পড়লাম। শিখো-তে আমরা যাঁরা কাজ করছিলাম, তাঁদের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এ ঘটনাটি আমাদের অগ্রগতির পথে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। পুরো ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত বিস্ময়কর ও হতাশাজনক ছিল। পরবর্তী ঘটনা থেকে পরিষ্কার হয়ে ওঠে যে সরকারের সব রকম আনুষ্ঠানিক কার্যক্রমে শিখোকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। যোগাযোগ বজায় রাখার ও সহায়তা চাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আইসিটি বিভাগ ও এসবিএল তাদের পছন্দের প্রতিষ্ঠানগুলোকেই বেছে নিয়েছে এবং সমর্থন করেছে।’

4

শাহির চৌধুরী তাঁর বার্তায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে লিখেছেন, ‘আমাদের নতুন আইসিটি উপদেষ্টা বাংলাদেশের স্টার্টআপের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে ভাবছেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ বিষয়টি আজকে উত্থাপন করছি। পূর্ববর্তী সরকারের সময় সুযোগ-সুবিধা পাওয়া স্টার্টআপগুলোকে সমর্থন করার পাশাপাশি আমরা যাঁরা অন্যায় ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের দেশের ভবিষ্যৎ ন্যায্যতা ও সততার ওপর নির্ভরশীল। আমি আশা করি, আগামী দিনগুলোয় সব সিদ্ধান্ত এ দুটি নীতির আলোকেই নেওয়া হবে। স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে গড়ে উঠবে বাংলাদেশ ২.০।’

1

ফেসবুক পোস্টে শাহির চৌধুরীর করা অভিযোগের ব্যাপারে জানতে প্রথম আলোর পক্ষ থেকে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে।

3

প্রসঙ্গত, সরকারের আইসিটি বিভাগের অধীনে গড়ে ওঠা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড দেশের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপে বিনিয়োগ করে থাকে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৬ জুলাই হঠাৎ নিজেদের ফেসবুক পেজে টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করার ঘোষণা দিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ। এর কয়েক দিন আগেই টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা আয়মান সাদিক আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে বার্তা দিয়েছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

5 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

8 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

6 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

6 ​শাল্লা  প্রতিনিধি: 6 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
2