editor

প্রকাশিত: 11:13 AM, August 16, 2024

আর জি কর ধর্ষণকাণ্ড মমতাকে নিয়ে শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য

আর জি কর ধর্ষণকাণ্ড মমতাকে নিয়ে শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য

ভারতীয় এক চিকিৎসককে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, এ ঘটনায় ১৪ আগস্ট রাত দখলের পর ১৫ আগস্ট ফের অনেকে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে আর তাদেরই অন্যতম ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তিনি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। এ সময় তিনি জানান, অনেকে ক্ষমতা এবং অর্থের কাছে বিক্রি হয়ে গেলেও তিনি হবেন না।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আরে ধনধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো (মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) দিদি। আপনি অনেক নাটক করেন। আপনি ওই সিরিয়ালে, ২১ জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন। অনেক নাটক করেছেন। আমি জানি এরপরে আপনারা আমার আরও খারাপ অবস্থা করবেন। এমনিতেই করেছেন। আরও করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। সরি।’

এরপরই অভিনেত্রীকে কন্যাশ্রী প্রকল্প, পুজোয় ক্লাবকে অনুদান দেওয়া নিয়েও প্রশ্ন করা হলে শ্রীলেখা বলেন, ‘এই যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকাটা দিচ্ছেন, এই যে ৮৫ হাজার টাকা ক্লাবে দিচ্ছেন মাটির দুর্গাপুজো করার জন্য আর এখানকার মেয়েরা, ওরা কেউ দুর্গা সেটা বলছি না। সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে একজন, তার কোনও নিরাপত্তা নেই।’

অভিনেত্রীর ভাষ্য, ‘তার আরেকটা বাড়ি হল তার ওয়ার্ড যেখানে সে কাজ করছে সেখানে তার কোনও নিরাপত্তা নেই। আপনি কি কন্যাশ্রী করছেন? ওই টাকায় হাসপাতালগুলোকে উন্নত করুন না। আসল অপরাধীদের ধরুন না, নিজের দলের হলেও একটা উদাহরণ তৈরি করুন না।’

নারী চিকিৎসকের পরিবারকে মুখ্যমন্ত্রী যে টাকা দিতে চেয়েছেন সেটা নিয়ে শ্রীলেখা বলেন, ‘আর আপনারা কে যে ঠিক করছেন একজন বাবা মায়ের কাছে তাদের মেয়ের দাম দশ লাখ টাকা! টাকা দিলেই হয়ে গেল দিদি? বাবা মায়েরা শান্ত হয়ে যাবেন?’

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়