editor
প্রকাশিত: 10:24 AM, November 29, 2020
অনলাইন ডেস্ক : ইরানকে মিসাইল তৈরি করতে মদত দেওয়ার অভিযোগে রাশিয়া ও চীনের চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী জানুয়ারি মাসে ক্ষমতা হস্তান্তরের আগে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে আন্তর্জাতিক মঞ্চে ফের চড়ছে উত্তেজনার পারদ। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, আমরা চারটি চীনা ও রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছি। ওই সংস্থাগুলি মিসাইল তৈরিতে ইরানকে সাহায্য করেছে। তেহরান যাতে অত্যাধুনিক মিসাইল তৈরি করতে না পারে, তার জন্য সকল শক্তি প্রয়োগ করবো আমরা। তিনি আরও বলেন, সব দেশেরই উচিত মিসাইল ক্ষমতা বৃদ্ধির বিষয়ে ইরানকে মদত না দেওয়া। চীন ও রাশিয়ার মিসাইল প্রযুক্তি যাতে তেহরানের হাতে না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা নিষেধাজ্ঞার পথে হাঁটব। যে বিদেশি সংস্থাগুলি ইরানকে মিসাইল তৈরির প্রযুক্তি পেতে মদত করবে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চেংদু বেস্ট নিউ মেটিরিয়ালস কো লিমিটেড ও জিবো এলিম ট্রেড কো নামের চীনা সংস্থা দু’টি ইরানের হাতে মিসাইল তৈরির গোপন প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। একই অভিযোগ রয়েছে রাশিয়ার স্যানটার্স হোল্ডিং ও জয়েন্ট স্টক কোম্পানি এলকন নামে দুই সংস্থার বিরুদ্ধে। এই চার সংস্থার গতিবিধির উপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। উল্লেখ্য, ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চের আণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। তারপর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা ঠান্ডা লড়াই আরও তীব্র হয়েছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট