editor
প্রকাশিত: 6:16 PM, September 9, 2024
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে মানববন্ধন করেছেন কয়েক শ মানুষ। ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আজ সোমবার দুপুরে বিমানবন্দর পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় ঢাকার এই বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়।
কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যড়যন্ত্র করে এর নাম পরিবর্তন করে। তাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা আরও বলেন, বিমানবন্দরটির নাম আবার আগের নামে করার দাবি জানাচ্ছেন তাঁরা। সারা বিশ্বে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিচিতি রয়েছে,
এই বিমানবন্দরের নাম পরিবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ আগের নাম (জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) পুনর্বহালের মধ্য দিয়ে সেটি ফিরিয়ে আনার এই দাবি সর্বস্তরের জনগণের।
মানববন্ধনে উত্তরা ও আশপাশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বিএনপির স্থানীয় নেতা–কর্মীরাও উত্তরার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের