admin

প্রকাশিত: 9:00 PM, September 12, 2024

হাসিনা পালালেও স্বৈরাচারের দোসররা দেশে সক্রিয় রয়েছে : মিজান চৌধুরী

ছাতকে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

হাসিনা পালালেও স্বৈরাচারের দোসররা দেশে সক্রিয় রয়েছে : মিজান চৌধুরী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, জনরোষে খুনী হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা ছাত্রজনতার বিজয়কে নস্যাত করতে নানা ষড়যন্ত্র করছে। এদেশে খুনী হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে ছাত্রজনতাকে স্বোচ্চার থাকতে হবে। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপি হচ্ছে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার জুলুম নিপীড়ন উপেক্ষা করে শহীদ জিয়ার সৈনিকেরা জীবন বাজী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে এসেছে। সর্বশেষ ছাত্রজনতার আন্দোলনেও জিয়ার সৈনিকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।   আগামীতেও যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে তৃনমুল জিয়ার সৈনিকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার ছাতক পৌর, ছাতক, নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরতের সভাপতিত্বে, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা আহবায়ক ফারুক আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সোহেল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আংগুর, বিএনপি নেতা হাজী আব্দুস সামাদ, সুরুজ আলী, আব্দুল কাদির, ইলিয়াছ মিয়া, মনির মিয়া, তৈয়বুর রহমান, আব্দুছ ছালিক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, মানিক মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আাশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাস, যুদল নেতা আনোয়ার হোসেন, নুরুল আমিন, মামুন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, ছাতক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান প্রমুখ।

এছাড়া সভায় মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের