editor

প্রকাশিত: 11:46 AM, September 14, 2024

পরীমণির কারণে থেমে আছে ‘ফেলু বক্সি’র কাজ

পরীমণির কারণে থেমে আছে ‘ফেলু বক্সি’র কাজ

কয়েক মাস আগেই ছেলে পূণ্যকে নিয়ে কলকাতায় যান ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সেখানে বেড়ানোর এক ফাঁকে টালিউডের প্রথম প্রজেক্ট ‘ফেলু বক্সি’র শ্যুটিং করে আসেন পরী। কিন্তু সেই ছবির শ্যুটিং শেষ হলেও থমকে যায় ছবির কাজ।

ঢাকাই সিনেমার গণ্ডি পেরিয়ে টালিউডে পা রাখতে চলেছিলেন পরীমণি। কিন্তু তার আগেই সমস্যায় পড়লেন নায়িকা। ভারতীয় গণমাধ্যমের খবর, টালিউডের ছবি ‘ফেলু বক্সি’র ডাবিংয়ের কাজ এখনও বাকি। কিন্তু সে কাজটি সারতে কলকাতায় আসতে পারছেন না পরী।

পরীমণির কলকাতায় যাওয়ার বাধা এখন শুধুই ভিসা জনিত সমস্যা। বাংলাদেশের পট পরিবর্তনের পর জরুরি ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ দেওয়া রেখেছে ভারত। সে কারণে হয়ত সহসাই দেশটিতে যেতে পারবেন না পরী। ফলে ছবিটির ডাবিংও একরকম প্রায় অনিশ্চিত।

ফেলু বক্সি ছবিটিতে মুখ্য ভূমিকায় পরীমণিকে ছাড়াও দেখা যাবে সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারকে। এই ছবিটির পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।

থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় থাকবেন সোহম। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।

ছবিতে ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি দেবযানী। যার মনে ফেলুবক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। পরীমণীর চরিত্রের নাম ‘লাবণ্য’, রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারকে। এবছর দূর্গাপূজায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু ছবির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এর মুক্তির দিনক্ষণও পেছাতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গ্রীনহিল স্টেট কলেজে  একাদশের নবীনবরণ সম্পন্ন

গ্রীনহিল স্টেট কলেজে একাদশের নবীনবরণ সম্পন্ন

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক