editor
প্রকাশিত: 9:55 PM, September 14, 2024
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া। এ প্রজন্মের যত শিল্পী আছেন তাদের সবার থেকে নিশীতার কণ্ঠে গান শুনলেই খুব সহজেই আলাদা করা যায় যে এটি নিশীতার কন্ঠ।
সেই সহজে আলাদা করার মতো কণ্ঠে আবারো এলো নতুন একটি মৌলিক গান।
নিশীতার এবারের গানের শিরোনমা ‘মেঘ কপালে মেয়ে’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। নিশীতা এর আগেও সুমন কল্যাণের সুর-সঙ্গীতে গান গেয়েছেন। তবে ‘মেঘ কপালের মেয়ে’ গানটি যেন একটু অন্যরকম। নিশীতাও ভীষণ দরদ দিয়ে গানটি গেয়েছেন। গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে।
সুমন কল্যাণ বলেন, একদিন ছুটির দিনে মেঘলা বিকেলে, গীতিকবি বন্ধু প্রসেনজিৎ ওঝা নতুন কথা নিয়ে হাজির ষ্টুডিওতে। গীতিকবিতা’র শিরোনাম দেখেই মন ভরে গেলো। নিশীতা সবসময়ই ভালো গায়। যথারীতি এবারও খুব ভালো গেয়েছে। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।
স্টুডিও প্রোটিউনবিডি’তে প্রকাশিত এই গানটি সম্পর্কে ‘স্টুডিও প্রোটিউনবিডি’ কর্তৃপক্ষ জানায়, আমরা সব সময় চেষ্টা করি রুচি সম্মত বাংলা গান করার, ভালো শ্রোতার জন্য ভালো বাংলা গান। নতুন গান বানাই, বাংলা গানের সমৃদ্ধি বাড়াই, এটাই আমাদের লক্ষ্য।
নিশীতা বড়ুয়া বলেন, গানের কথা খুব সুন্দর। প্রসেনজিৎ দাদা চমৎকার লিখেছেন। সুরটাও অসাধারণ। আমি এর আগেও সুমন কল্যাণ দাদার সুরে গান গেয়েছি। তবে এই গানের কথা ও সুর অন্যরকম। প্রথম শুনেই ভালোলেগেছিলো আমার। এখন শ্রোতাদের পালা, তাদের ভালোলাগাটাইতো সবচেয়ে বড় বিষয়।
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক