editor

প্রকাশিত: 10:53 AM, September 15, 2024

স্বামীকে নিয়ে সাহসী অবতারে প্রিয়াঙ্কা, নেটমাধ্যমে শোরগোল

স্বামীকে নিয়ে সাহসী অবতারে প্রিয়াঙ্কা, নেটমাধ্যমে শোরগোল

একের পর এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে স্বামী সন্তানকে নিয়ে ফ্রান্সে অবকাশ যাপন করছেন প্রিয়াঙ্কা। সেখান থেকে সাহসী অবতারে নিজেকে ধরা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনদের মাঝে।

প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন মেয়ে মালতি মেরি ও স্বামী নিক জোনাস। ছুটির মেজাজেই আছেন তারা। নায়িকার পরনে বিকিনি। স্বামীর বাহুলগ্নে শুয়ে প্রমোদতরীতে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। আর সে মুহূর্তগুলোই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের পাতায়।

শনিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেই ছবিগুলো দেখে নায়িকার শরীরে আঁকা একটি গোপন ট্যাটুর দেখা পেল অনুরাগীরা। আর তা নিয়েই চর্চা মন্তব্য ঘরে।

এতদিন নায়িকার হাতের কবজিতে লেখা ছিল ‘ড্যাডিজ লিটল গার্ল’। ২০১৩ সালে বাবার মৃত্যুর ঠিক এক বছর আগে এই ট্যাটুটি করেছিলেন অভিনেত্রী। তার সেই ট্যাটু নিয়ে বেশ হইচইও হয়েছিল। এবার আরও এক নতুন ট্যাটু দেখা গেল। নায়িকার ডান হাতে যেই গোপন ট্যাটুটা সামনে এসেছে, সেটি তার মেয়ের মুখ। অনুরাগীরাও ঠিকই ধরে নিয়েছে। তাদের মন্তব্য ছিল, ‘হ্যাঁ, প্রিয়াঙ্কার হাতের ওই ট্যাটুটি তার মেয়ের।’

এই মুহূর্তে ফ্র্যান্সে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা এবং নিক। সঙ্গে রয়েছে তাদের আদরের কন্যাও। একগুচ্ছ ছবি সেখান থেকে ভাগ করে নিয়েছেন। কখনও মেয়ে মালতি মায়ের চুল নিয়ে খেলা করছে। কখনও নিকের সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করছেন। কখনও আবার ইয়টে বসে পানাহার সারছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে মুম্বাই পা রেখেছিলেন নায়িকা। সে বার অবশ্য নিক এবং তার মেয়ে সঙ্গে ছিল না।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গ্রীনহিল স্টেট কলেজে  একাদশের নবীনবরণ সম্পন্ন

গ্রীনহিল স্টেট কলেজে একাদশের নবীনবরণ সম্পন্ন

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক