editor
প্রকাশিত: 6:59 PM, September 15, 2024
হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এখনও জিএম কাদের কেন আটক হচ্ছেন না, এমন প্রশ্ন তুলেছে গণঅধিকার পরিষদ।
রোববার (১৫ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ প্রশ্ন উত্তাপন করেন।
আবু হানিফ বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত দুজন কিশোরের পরিবারের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মামলা করা হয়েছে। মামলার পরের দিন জিএম কাদের সংবাদ সম্মেলন করেন।
হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অথচ আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাকে আটক করছে না।
তিনি বলেন, যেহেতু তিনি হত্যা মামলার আসামি, সেহেতু অবিলম্বে তাকে আটক করতে হবে। বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান জাতীয় পার্টির। আমরা মনে করি পার্টি মহাসচিব মজিবুল হক চুন্নুও এর দায় এড়াতে পারেন না। তাই আমরা তাকেও আটকের দাবি জানাচ্ছি।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, গত ৬ আগস্ট দেশের সব গণমাধ্যমে সংবাদ প্রচার হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আটক, কিন্তু পরে তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার খবর পাওয়া যায়নি।
এখন সংবাদ বের হচ্ছে তিনি বিদেশে পালিয়ে গেছেন। বিমানবন্দরে আটকের পর কীভাবে তিনি পালালেন, গোয়েন্দা সংস্থার কারা, কত টাকার বিনিময়ে তাকে পালাতে সহযোগিতা করেছে সেটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, সেনাপ্রধান বলেছিলেন- তাদের হেফাজতে ৬শর বেশি লোক আছে, তারা কারা এবং কোথায় আছে এখন সেটা সেনাপ্রধানকে জনগণের কাছে তুলে ধরতে হবে।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের