editor
প্রকাশিত: 12:34 PM, September 17, 2024
আসাম প্রতিনিধি:: ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৫ জনের। আহত আরও ৫ জন।
সোমবার (১৬ সেপ্টেম্বর ) মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নৌশেরায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের অন্তত ১০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে যোগী পুলিশ। স্থানীয় সূত্রে প্রকাশ, সোমবার (১৬ সেপ্টেম্বর ) রাত প্রায় ১০ টায় ওই গুদামে আগুন লাগে। এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় ওই অঞ্চল। বিস্ফোরণের জেরে গুদামের ছাদ উড়ে যায়, ভেঙে যায় দেওয়াল।
স্থানীয়দের দাবি, বাজি তৈরির জন্য পরিচিত নৌশেরা গ্রাম। এখানে প্রায় প্রতি বাড়িতেই বাজি তৈরি করা হয়। ফলে মাঝে মধ্যেই ছোট খাটো দুর্ঘটনার ঘটনা ঘটে কিন্তু এতবড় দুর্ঘটনা এই প্রথম। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। ডাকা হয় এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনীকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০ জনকে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৫ জনের।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ফিরোজাবাদ প্রশাসন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।