editor
প্রকাশিত: 3:42 PM, September 17, 2024
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বিএনপির বিভাগীয় কর্মসূচি শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে আলিয়ার মাদ্রাসার মাঠ ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিলেটের চার জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। ব্যানার, নেতা-কর্মীদের ছবি-সম্বলিত ফেস্টুন ছেয়ে গেছে পুরো মাঠ। দলীয় স্লোগান দিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা।
সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রাক, মাইক্রোবাসে করে সিলেটে আসছেন নেতাকর্মীরা। মিছিল নিয়ে দলে দলে আলিয়া মাঠে প্রবেশ করছেন তারা। কর্মসূচিতে অর্ধ লক্ষ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেট বিভাগ বিএনপির র্যালি ও সমাবেশ গত ১৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নেওয়া হয়।
বিভাগীয় কর্মসূচিতে প্রথমে সমাবেশ এবং পরে বেলা দিকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন এবং আগের গণতান্ত্রিক আন্দোলনের শহীদের প্রতিকৃতি-ফেস্টুন এবং বিএনপির গুম হওয়া নেতা-কর্মীদের ছবি-সংবলিত ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা থাকবে।
এদিকে সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস থাকার কথা থাকলেও আজকের এই সমাবেশে উপস্থিত থকছেন না তিনি। তার জায়গায় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইতোমধ্যেই সিলেটে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন সিলেটের নেতাকর্মীরা। তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী শাম্মি আক্তার।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের