admin
প্রকাশিত: 1:22 PM, November 30, 2020
অনলাইন ডেস্ক
নাইজেরিয়ার ধানক্ষেতে কাজ করার সময় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলে করে এসে জঙ্গিরা কৃষকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর এসেছিল। পরে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়ায়। এটিকে বেসামরিক লোকজনের ওপর ২০২০ সালের সবচেয়ে বড় নৃশংস হামলা হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে।মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ১১০ লাশ উদ্ধার করেছেন। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন গুরুতর আহত হয়েছে।তবে জাতিসংঘ বলছে, এ ঘটনায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।
জিহাদবিরোধী মিলিশিয়া এ নেতা জানান, খুনিরা কৃষি শ্রমিকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে।
নাইজেরিয়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক অ্যাডওয়ার্ড ক্যালন বলেন, বেসামরিক নারী-পুরুষরা ক্ষেতে কৃষিকাজ করছিল। এ সময় সশস্ত্র বাহিনী মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এতে অন্তত ১১০ বেসামরিক নারী-পুরুষ হত্যার শিকার হন। এ সময় বেশ কয়েকজন নারীকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা।
অপর এক মিলিশিয়া ইব্রাহিম লিমান জানান, নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তর-পূর্বাঞ্চলে আসে।
এই হামলার দায় কেউ নেয়নি। তবে আফ্রিকার এই দেশটিতে বোকো হারাম ও আইএসডব্লিওএপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের কাছে তথ্য পাচার ও গুপ্তচর কাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে রাখাল, কৃষকদের টার্গেট করে তাদের হত্যা করে বোকো হারাম।
গত মাসেও পৃথক দুটি ঘটনায় বোকো হারাম জমিতে সেচ দেয়ার কাজে নিয়োজিত ২২ কৃষি শ্রমিককে হত্যা করে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট