editor

প্রকাশিত: 11:00 AM, September 18, 2024

কুমড়ার বীজে দূরে থাকবে ডায়াবেটিস, এড়াতে পারেন ক্যানসারের ফাঁদ

কুমড়ার বীজে দূরে থাকবে ডায়াবেটিস, এড়াতে পারেন ক্যানসারের ফাঁদ

4

অনলাইন ডেস্ক:: সারা বিশ্বেই একটি অতি পরিচিত সবজি কুমড়া। এতে রয়েছে ভিটামিন এবং খনিজসহ একাধিক উপকারী উপাদানের ভাণ্ডার। তাই তো বিশেষজ্ঞরা ৮ থেকে ৮০ সবাইকেই কুমড়া খাওয়ার পরামর্শ দেন। জানলে অবাক হবেন, এর বীজেরও রয়েছে একাধিক চমকে দেয়া গুণ।

7

পুষ্টিবিজ্ঞানীদের কথায়, কুমড়ার বীজ ভিটামিন কে, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত উপকারী কিছু খনিজ ও ভিটামিনের আঁতুরঘর। এছাড়া এই বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের খনি।

তাই তো এ কথা বলতে দ্বিধা নেই যে, নিয়মিত কুমড়ার বীজ খেলেই ফিরবে স্বাস্থ্য়ের হাল। সুতরাং আর দেরি না করে এই অবহেলিত বীজের একাধিক গুণাগুণ সম্পর্কে জেনে নিন। তাতে হয়তো আপনার চোখও খুলে যাবে। আপনিও নিয়মিত কুমড়ার বীজ খাবেন।

দূরে থাকবে ডায়াবেটিস-

শেষ কয়েক বছরে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা গুণিতক হারে বেড়েছে। তাই বিশেষজ্ঞরা সবাইকেই এই রোগ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কুমড়ার বীজ।

কারণ এই বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম, যা কিনা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার কাজে সিদ্ধহস্ত। তাই ডায়াবেটিসের মতো জটিল অসুখ প্রতিরোধ করতে চাইলে আজ থেকেই কুমড়ার বীজ খাওয়া শুরু করুন। এতেই ফল পাবেন হাতেনাতে।

এড়াতে পারবেন ক্যানসারের ফাঁদ-

ক্যানসার একটি জটিল-কুটিল অসুখ। এই রোগের ফাঁদে পড়লে রোগী ও তার পরিবারকে নানাবিধ মানসিক ও অর্থনৈতিক ঝক্কি পোহাতে হয়। তাই যেভাবেই হোক এই মারণ অসুখের থেকে দূরত্ব বজায় রাখতেই হবে। এই কাজে আপনার ব্রহ্মাস্ত্র হতে পারে কুমড়ার বীজ।

কারণ এই বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, যা কিনা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়ার কাজটি একা হাতে সামলে নিতে পারে। তাই নীরোগ জীবন কাটাতে যত দ্রুত সম্ভব এই বীজের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন।

হার্ট থাকবে সুস্থ-সবল-

কম বয়সে হার্টের অসুখে আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়। তাই যত দ্রুত সম্ভব হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর ফেরাতেই হবে। সেই সঙ্গে পাতে রাখতে হবে কুমড়ার বীজ। কারণ এই বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম, যা কিনা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত।

আর প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারলে যে হৃদরোগের ফাঁদ অনায়াসে এড়িয়ে যেতে পারবেন, তা তো বলাই বাহুল্য! সুতরাং হৃৎপিণ্ডের ভালো চাইলে নিয়মিত এই বীজ সেবন করতে ভুলবেন না যেন!

6

চোখে আসবে শান্তির ঘুম-

2

আজকাল অনেকেই শত চেষ্টা করেও দুই চোখের পাতা এক করতে পারেন না। আপনিও কি সেই দলেরই পথিক নাকি? উত্তর হ্যাঁ হলে যত দ্রুত সম্ভব কুমড়ার বীজ খাওয়া শুরু করুন। কারণ এই বীজে রয়েছে ট্রিপটোফ্যান নামক একটি প্রাকৃতিক উপাদান, যা চোখে দ্রুত ঘুম আনতে সাহায্য করে।

শুধু তাই নয়, এতে রয়েছে জিঙ্ক, কপার ও সেলেনিয়ামের ভাণ্ডার, যা কিনা ঘুমের সময় ও মান বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই অনিদ্রায় ভুক্তভোগীরা সময় থাকতেই কুমড়ার বীজের সঙ্গে সন্ধি করে ফেলুন।

প্রদাহের বাড়াবাড়ি কমবে-

কুমড়ার বীজে রয়েছে একাধিক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান প্রদাহ প্রশমিত করার কাজে সিদ্ধহস্ত। প্রদাহের বাড়বাড়ন্ত কমলে যে একাধিক ক্রনিক রোগের ফাঁদ অনায়াসে এড়িয়ে চলা সম্ভব হবে, তা তো বলাই বাহুল্য!

তাই ৮ থেকে ৮০, সবার পাতেই মাঝেমধ্যে কুমড়ার বীজ থাকাটা আবশ্যক। এতেই ফিরবে স্বাস্থ্যের হাল। আর কুমড়ার বীজ খাওয়ার সহজ উপায় হলো, এই বীজ ভেজে বাদামের মতো খেয়ে ফেলুন। স্বাদেও কিন্তু এই বীজ কম যায় না।

7

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

4 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
5