admin

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

সিলেটে ঝুলানো ইন্টারনেট লাইন অপসারণে চূড়ান্ত অভিযানে সিসিক

সিলেটে ঝুলানো ইন্টারনেট লাইন অপসারণে চূড়ান্ত অভিযানে সিসিক

7

নিজস্ব প্রতিবেদক

7

সিলেট নগরীর জিন্দারবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝুলানো ইন্টারনেট ক্যাবল লাইনের জঞ্জাল অপসরাণে চূড়ান্ত অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে পূর্ব জিন্দাবাজার ও জেলরোড এলাকায় অভিযানেরর মধ্য দিয়ে এ অভিযান শুরু করেছে সিসিক।

এদিকে, লাইন অপসারণের ফলে সকাল থেকে ২-৩ ঘণ্টা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হন জিন্দাবাজার ও জেলরোডের গ্রাহকরা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আন্ডারগ্রাউন্ড ব্যবস্থায় এ সেবা চালু করেছে ইন্টারনেট ক্যাবল অপারেটর কোম্পানিগুলো।

4

এ বিষয়ে সিলেট আইএসপি এসোসিয়েশন’র যুগ্ন আহ্বায়ক মো. বাহার হোসেন সিলেটভিউ-কে বলেন, সিলেট সিটি কর্তৃপক্ষের একাধিক নোটিসের পরিপ্রেক্ষিতে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে আগেই লাইন টেনে রেখেছিলাম। তাই আজ উপরের ক্যাবল লাইনগুলো অপসারণ করা হলেও কয়েক ঘণ্টার মধ্যে আমরা  আন্ডারগ্রাউন্ড ব্যবস্থায় আবারও সেবা চালু করতে পেরেছি।

তিনি জানান, আমাদের সংগঠনের অধীনে ৪২ টি ইন্টারনেট ক্যাবল অপারেটর কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩০ টি কোম্পানি তাদের লাইন মাটির নিচ দিয়ে টেনেছে। বাকিরাও টানার প্রস্তুতি নিচ্ছে।

6

লাইন অপসারণের বিষয়ে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটভিউ-কে বলেন, আজ পূর্ব জিন্দাবাজার ও জেলরোড এলাকায় ইন্টারনেট লাইনের জঞ্জাল সাফ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো নগরীতে মাটির উপর দিয়ে কোনো তারের লাইন টানা থাকবে না।

5

তিনি বলেন, আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই সব লাইন অপসারণের কাজ সম্পন্ন হবে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

4 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

1
7