editor
প্রকাশিত: 5:53 PM, September 19, 2024
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার কারখানায় সিলিং ভেঙে প্রাণ গেল ৪ শ্রমিকের। দূর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি কারখানার গুদামের সিলিং ভেঙ্গে এ প্রাণহানির ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই কারখানার সিলিং ভেঙে পড়েছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।
পুলিশ সূত্রে প্রকাশ, দীর্ঘদিনের পুরনো ওই গুদামের বারান্দায় প্রচুর মালপত্র জমা করে রাখা ছিল। অন্যান্য দিনের মত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) সকালেও ওই বারান্দার নিচে ৯ জন শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকা বারান্দাটি ভেঙে পড়ে। মনে করা হচ্ছে, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে বারান্দাটি। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাওড়া পুরসভা, দমকল দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধার কাজ শুরু করেছে।
হাওড়া (সদর) পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, আওয়াজ পেয়ে ৩ জন বাইরে বেরিয়ে গিয়েছিলেন। ৪ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতরা হলেন, অমরনাথ কুমার (৪৩), মুকেশ রাম (৩২), ভোলা যাদব (৩৫), রাজু মাহাতো (৪১)।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।