admin
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আইপিডিজি লেং কর্নেল (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন, আর্ত মানবতার কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। সৃষ্টির দিন থেকে মানবতার কাজ করছে রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট ষ্টোন। তিনি বলেন, সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এ থেকে প্রেরণা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে ও সচেতনতাবৃদ্ধিতে সুরক্ষা সামগ্রী বিতরণ সহ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। তিনি করোনা ভাইরাসের ২য় পর্যায়ে সংক্রমন এড়াতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
তিনি রোববার রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট ষ্টোনের ক্লাব এ্যাসেম্বলী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অফ সিলেট হোয়াইট ষ্টোনের ট্রেইনার পিপি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আলাউদ্দীন শাব্বীর, চার্টার প্রেসিডেন্ট কাজী জয়নুল হক, পিপি তোফায়েল আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট জুনেদ আহমদ, ক্লাব সেক্রেটারী আব্দুল খালিক, রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী বাবু, রোটারিয়ান আব্দুল অয়াদুদ তাপাদার, রোটারিয়ান এড. মোস্তাক আহমদ, এ এস এম আব্দুল্লাহ পাবলু, রোটারিয়ান আব্দুল বাছিত জুনেদ, রোটারিয়ান এহতেমাম উদ্দীন মো: মন্জুর মুন্না, রোটারিয়ান আব্দুস সামাদ তোহেল, রোটারিয়ান শহীদুল হক, রোটারিয়ান আশরাফ আমীন দিপু, রোটারিয়ান বেলাল আহমদ, রোটারিয়ান সানিয়াতুর রহমান চৌধুরী, শহীদুল হক সীহান, হাসান রহমান প্রমুখ।
এ্যাসেম্বলী শেষে ক্লাবের সদস্য প্রবাসী আব্দুল বাছিত জুনেদ কে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে রাতে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,