editor

প্রকাশিত: 2:31 PM, August 29, 2020

জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব মো: কামাল হোসেন

জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব মো: কামাল হোসেন

4
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার (২৮ আগষ্ট) তিন দিনের সফরে তিনি সিলেট এসেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় তিনি জাফলংয়ের প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শন করেন। এর আগে তিনি সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিও পরিদর্শন করেছেন।
এ সময় মন্ত্রী পরিষদের সচিব কামাল হোসেন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের পাথর কোয়ারি এবং প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শনে এসেছেন। সরকারের পক্ষ থেকে ক্রাশার মেশিন গুলো নির্দিষ্ট একটি যায়গায় নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হচ্ছে। শুধু জাফলং বাসীর স্বার্থে নয় দেশের ষোল কোটি মানুষের স্বার্থে জাফলংয়ের সৌন্দর্য্যকে রক্ষা করতে হবে। স্টোন ক্রাশার মেশিন প্রকৃতি কন্যা জাফলংয়ের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিশাপ থেকে জাফলংকে মুক্ত করতে নির্দিষ্ট একটি জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাই প্রস্তাবিত জোনে স্টোন ক্রাশার মেশিন স্থানান্তরিত করে জাফলংয়ের রূপ লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, জাফলংয়ের অপর পাশেই ভারতের ডাউকি দৃষ্টি নন্দন একটি শহর। তার পাশেই আমরা প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত করে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে কত ঝঞ্জাল তৈরী করেছি। এই জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য ফিরিয়ে আনতে সড়ক ও জনপদ বিভাগ, পর্যটন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সবাই এক সাথে কাজ করবো। জাফলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টি নন্দন একটা জায়গা। জাফলংয়ের রূপ লাবণ্য ফিরিয়ে আনতে পারলে এখানে পর্যটকদের জন্য একটি আকর্ষনীয় যায়গা তৈরী হবে। এলক্ষ্যে এখানে ট্যুরিজ্যমের উপর কাজ করে স্পেশাল ইকোনমিক জোন তৈরী করা হবে। প্রস্তাবিত ক্রাশিং জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি), সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, ইউএনও জৈন্তাপুর নাহিদা পারভীন, ইউএনও গোয়াইনঘাট মো. নাজমুস সাকিব, সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, এএসপি গোয়াইনঘাট (সার্কেল) মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলমসহ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সচিব মো. কামাল হোসেন কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি পরিদর্শন করেন।
এদিকে, মন্ত্রী পরিষদের সচিব মো. কামাল হোসেন ক্রাশার জোন পরিদর্শনে যাওয়ার সময় পাথর কোয়ারি খুলে দেয়ার দাবী নিয়ে সচিবের দৃষ্টিগোচরের জন্য জাফলং পাথর কোয়ারি সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক কাজ চাই, ভাত চাই পাথর কোয়ারি সচল চাই লেখা বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

3 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

3 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

7 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 1 ১৯

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

7 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

6 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

8 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের

1
4