admin

প্রকাশিত: 9:11 PM, September 23, 2024

‘বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারে সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে’

এসএমইউজে'র সাথে মতবিনিময়ে ব্যারিস্টার নাজির আহমদ

‘বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারে সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে’

সংবিধান বিশেষজ্ঞ, প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, রাষ্ট্র মেরামতের এই কঠিন সময়ে সবাইকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে দায়িত্বশীল ভুমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু রয়ে গেছে বিশাল জঞ্জাল, এই জঞ্জাল পরিষ্কারে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ইতিহাস ক্ষমা করবেনা।

২৩ সেপ্টেম্বর সিলেট নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান আলোচকের বক্তব্য রাখছিলেন।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর। এসএমইউজে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সদস্য শাব্বির আহমদ। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও ইউনিয়নের সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সহ সাধারণ সম্পাদক এম এ মতিন , নির্বাহী সদস্য শাহজাহান সেলিম বুলবুল, খালেদ মেহেদী, শফিক আহমেদ শফি,হুমায়ুন কবির লিটন, আবুল কালাম কাওসার, জুনেদ আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, শহীদুল ইসলাম, ইশা তালুকদার প্রমুখ।

মতবিনিময় সভায় ব্যারিস্টার নাজির আহমদ আরও বলেন, ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে সতত বর্তমানের উপর, তাই বর্তমানের এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবেনা। তিনি বলেন, ফ্যাসিবাদের নোংরা হস্তক্ষেপে দেশের প্রশাসন ও বিচার বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই দুটি বিভাগকে সর্বাগ্রে সংস্কার করতে হবে। সৎ ও যোগ্য লোকের সমন্বয়ে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রকে ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, তরুণ যুবক, কিশোর ও শিক্ষার্থীরা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ তাঁড়িয়েছে , রাষ্ট্র বিনির্মানে তাদের এ ত্যাগের প্রতি অবশ্যই সকলের শ্রদ্ধাশীল হতে হবে।
মতবিনিময় সভায় সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের বলেন, রাষ্ট্রের এই ক্রান্তিকালে সংস্কারের এই মহাযজ্ঞে ব্যারিস্টার নাজির আহমদ এর মতো সৎ ও ত্যাগী মানুষের সম্পৃক্ততা সময়ের দাবী। তিনি দেশ গঠনে যোগ্য ও সৎ মানুষের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
সভায় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সময় এখন দেশ গঠনের। প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে ব্যারিস্টার নাজির আহমদ এর মতো মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র সভাপতি গুরুতর অসুস্থ রুহুল আমিন গাজীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ বদরুদ্দোজা বদর।

অনুষ্ঠানে সংবিধান বিশেষজ্ঞ যুক্তরাজ্য প্রাবাসী ব্যারিস্টার নাজির আহমদকে এসএমইউজের পক্ষে থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও