admin

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

সিলেটে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেটে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

5

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতির
দাতভাঙ্গা জবাব দেয়া হবে
-সিলেট জেলা যুবলীগ

সিলেট জেলা যুবলীগ নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার পায়তারা করছে। তারা জাতির পিতার ভাষ্কর্য উপড়ে ফেলার মতো স্পর্ধা দেখাচ্ছে। বঙ্গবন্ধুর একজন সৈনিক ‘‘বেঁচে থাকতে সাম্প্রদায়িক অপশক্তিকে এদেশে বেড়ে উঠতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতির দাতভাঙ্গা জবাব দেয়া হবে। স্বাধীনতার বিরোধীতাকারী জঙ্গিবাদ ও মৌলবাদিরা আজ ভাস্কর্যের বিরোধীতার নামে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করছে।
৩০ নভেম্বর সোমবার কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীম আহমদের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ভাষ্কর্য আর মূর্তি এক বিষয় নয়। কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের স্বপ্ন বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। স্বাধীনতা বিরোধী চক্রের পেছনের স্বপ্ন বাস্তবায়ন করতেই চরমোনাই আর মামুনুলরা তৃতীয় শক্তিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আনার অপচেষ্টা করছে। তাই অবিলম্বে চরমোনাই পীর ও উগ্রবাদী মামুনুল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতার ভাস্কর্য নির্মানে কোন বাধা আসলে যুবলীগ তা প্রতিহত করতে প্রস্তত রয়েছে।
সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সমবেত হোন জেলা যুবলীগে নেতৃবৃন্দ। এর আগে সিলেটের বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল এসে রেজিষ্ট্রারী মাঠে জড়ো হয় । হাজার হাজার যুবলীগ নেতাকর্মীদেও ঢল নামে মিছিলে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

1
5