admin
প্রকাশিত: 5:18 PM, November 30, 2020
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, হালাল ব্যবসায় সফলতার পূর্ব শর্ত। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদমুক্ত ব্যবসার মাধ্যমেই একজন ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারে। এছাড়া হালাল ব্যবসায় একজন ব্যবসায়ীকে সাফল্যের চূড়ান্ত নিয়ে যেতে পারে। তিনি বলেন, পর্যটন নগরী সিলেটে ব্যবসায়িক দিক থেকে ভালো অবস্থানে রয়েছে। তিনি গুণগতমান বজায় রেখে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি জানান, এই প্রতিষ্ঠানে আমার জানামতে প্রায় ৪ শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। যা খুবই একটি প্রসংশনীয় উদ্যোগে। পাশাপাশি তিনি পূর্ব জিন্দাবাজারের বারুতখানায় আহমদ ট্রেড সেন্টারে বার্টন ফেব্রিকস এন্ড কিডস শো-রুমের নতুন শাখার উত্তরোত্তর ব্যবসায়িক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি ২৯ নভেম্বর রবিবার বার্টন ফেব্রিকস এন্ড কিডস শো-রুমের নতুন শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্টন ফেব্রিকস এন্ড কিডস শো-রুমের স্বত্বাধিকারী মো. জমির উদ্দিন, পূর্ব জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, লিভার্সী প্রোপ্রাইটার মো. লিটন, প্লেটিয়াম জোন প্রোপ্রাইটার মো. ইয়াহিয়া খালেদ, ব্লু-ওয়াটার শপিং সেন্টারের সভাপতি আফতাব আহমেদ, সহ-সাধারণ এম.জি.এ সোহিন, ইমতিয়ার হোসেন আরাফাত, জারা প্রোপ্রাইটার সাব্বির আহমদ, ফেরি প্রোপ্রাইটার মাসুক আহমদ প্রমুখ। মিলাদ পরিচালনা করেন হাওয়াপাড়া মসজিদের ইমাম সাহেব। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়