admin

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের রাজপথে থেকে প্রতিহত করবে যুবলীগ

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের রাজপথে থেকে প্রতিহত করবে যুবলীগ

2

নিজস্ব প্রতিবেদক

3

জঙ্গিবাদ, মৌলবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ৩০ নভেম্বর সোমবার দুপুর ২ঘটিকার সময় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে ধর্মভিত্তিক কয়েকটি দল। ইসলামী আন্দোলন হুমকি দিয়েছে ভাস্কর্য নির্মাণ হলে তারা বুড়িগঙ্গায় ফেলে দেবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ঠেকানোর সাধ্য কারও নেই। সিলেট মহানগর যুবলীগ এদেরকে প্রতিহত করতে মাঠে থাকবে। ‘করোনা মহামারির সময়েও প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন স্বাধীন বাংলার শত্রুরা আবার পাঁয়তারা শুরু করেছে যেন পরিস্থিতি অস্থিতিশীল করা যায়। ‘বঙ্গবন্ধুর এই বাংলায় কোনো জঙ্গি, মৌলবাদীদের স্থান নেই। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের রাজপথে থেকে প্রতিহত করবে যুবলীগ।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ এই তিনটি শব্দ বর্তমানে আমাদের কাছে অতি পরিচিত কারন এই তিনটিরই সম্মুখীন আমাদের দেশ বাংলাদেশ।  আমরা সবাই জানি যে, এই জঙ্গিবাদ ও মৌলবাদ শব্দ দুটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ মৌলবাদের সর্বোচ্চ পর্যায়কে আমরা জঙ্গিবাদ বলি। এরপর এই দুটোই হচ্ছে সন্ত্রাসমূলক কাজের অর্ন্তভুক্ত। সুতরাং কোনো রাজনৈতিক বা ধর্মীয় বা আদর্শিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যেকোনো ধরনের সন্ত্রাসী বা হিংসাত্মক কর্মকান্ডকে  জঙ্গিবাদ বলে। অতিরঞ্জিত ধর্মীয় অনুভূতির কারণেও উগ্র মৌলবাদের সৃষ্টি হয় এবং সামপ্রাদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে যুবলীগ। নেতৃবৃন্দ আরো বলেন, কথিত ধর্ম ব্যবসায়ী নেতা মামুনুল হককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর যুবলীগের  নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

1
5