editor
প্রকাশিত: 4:47 PM, September 28, 2024
আসাম প্রতিনিধিঃ ভারতের আসামরাজ্যের গুয়াহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। মেয়ের হাতে খুন হলেন এক মা।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর ) গুয়াহাটি মহানগরের বরমতারিয়ায়। বরমতারিয়ার রুপকোঁওর রোডে পূর্ণিমা ম্যানশনে এই নৃশংস ঘটনাটি সংগঠিত হয়। টেনিস খেলোয়াড় তানিয়া কুমারী তার মা মঞ্জু দেবীকে পিটিয়ে হত্যা করে। তানিয়া কুমারী একজন মেধাবী তরুণী যিনি ইউএসটিএমে অধ্যয়নরত।
স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের জানান, মা- মেয়ে ২ জনেই খুব শান্ত প্রকৃতির। তার বাবা একজন টেনিস কোচ। একই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানান, তারা প্রথমে তাদের ফ্ল্যাট থেকে আওয়াজ শুনতে পান। তারা এসে দরজায় ধাক্কা দিলেও খোলেনি। পর দরজা খুললে তারা ঘটনার বিস্তারিত জানতে পারে। এক বাসিন্দা জানতে চাইলে তানিয়া বলেন, মায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে। আমার মা মারতে থাকে। ৩ জনের ছোট পরিবারটি ছিল খুবই শান্তিপ্রিয় প্রকৃতির। তাই এ হত্যাকান্ডের পেছনে কিছুটা রহস্য রয়েছে বলে ধারনা করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তদন্তের পরই ঘটনার বিস্তারিত জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তানিয়া কুমারীকে গ্রেফতার করেছে। তিনি সম্প্রতি রাজ্যস্তরের টেনিস টুর্নামেন্ট জিতেছেন এবং আন্তর্জাতিক স্তরের জন্য নির্বাচিত হয়েছেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।