editor
প্রকাশিত: 10:14 PM, November 30, 2020
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদল এর প্রথম প্রয়াণ দিবস স্মরণে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতার মূল্যবোধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে মঈন উদ্দিন খান বাদল ছিলেন আপোষহীন। তিনি কখনো এ ব্যাপারে আপোষ করেননি। দেশ-জাতির সংকটে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
গতকাল সোমবার সিলেট চৌহাট্টাস্থ বাংলাদেশ জাসদ এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাম্যবাদী দল জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিং, বাসদ মার্কসবাদী সিলেট জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাজাত কবীর, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল আলম, মহানগর নেতা কামাল পাশা, কুলাউড়ায় ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, ৮০ দশকের আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর ভূঁইয়া, শ্রমিক নেতা মো: আব্দুল আহাদ, বাংলাদেশ শ্রমিক জোট নেতা প্রবীর মিত্র প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট জাকির আহমদ বলেন, জননেতা মঈন উদ্দিন খান বাদল ছিলেন আপোষহীন নেতা। তিনি কখনও মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সাথে আপোষ করেননি। অথচ আজ ক্ষমতায় থাকার-যাওয়ার জন্য রাজনীতি থেকে আর্দশ নির্বাসন দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সেই সময় উচ্চ পদস্থ পুলিশ অফিসার ছিলেন। পাকিস্তান আমলেই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং ছয় দফা ও ১১ দফা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে প্রতিরোধ আন্দোলনে এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেন। স্বাধীনতার পর শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন করেন। তিনি বহুবার কারাভোগ, পুলিশি নির্যাতনের শিকার হন। তিনি সব সময় মনে করতেন সাম্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গরিব মানুষের মুক্তিতে সমাজতন্ত্রের বিকল্প নেই। সে লক্ষ্যে তিনি আজীবন কাজ করে গেছেন।-বিজ্ঞপ্তি
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা