editor
প্রকাশিত: 8:35 PM, October 2, 2024
সুজন চক্রবর্তীঃ ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের তেলেঙ্গানায়। ডিভাইডারে ধাক্কা মেরে পথের ধারেই উল্টে পড়ল যাত্রীবাহী পিকআপ ভ্যান। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন শিশু।
বাকি ৩ জন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে। পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১ অক্টোবর ) মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। ওই জেলার গুড়িহানুর মন্ডলের মেকালাগান্ডি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নির্মল জেলার ভৈনসা থেকে আদিলাবাদের উদ্দেশে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। তাতে ছিলেন মোট ৮ জন যাত্রী। মধ্যরাতে ভ্যানের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। তারপর উল্টে পড়ে যায় রাস্তার ধারে। দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যান থেকে ৮ জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও নিহতরা সকলেই একেই পরিবারের সদস্য। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।